
ছন্নছাড়া পথিক আমি নিজের ছবি খুজঁতে খুজঁতে ক্লান্ত পথিক আমি,
আকাশ ফুঁড়ে পাতাল ফুঁড়ে যথায় আমি নিজকে খুঁজি নিজকে খুঁজি
কোথায় আমার নিজের ছবি খুঁজে পেলে রাখতাম হৃদয় প্রাচীর দেয়াল
নতুন করে আবার আমি নিজ কে পেলে খুলতো মনের দুয়ার।
আমার ভিতর স্বপ্নগুলো জেগে উঠতো কচি ধানের গোলার মতো,
নবান্নের ওই খেতেখেতে কৃষকের চোখ আমার নিয়ে চোখ জুড়িয়ে যেত
নিজকে আবার গুছিয়ে নিতাম শৈশব মাখা ভোরের মত সকাল দুপুর
অগোছালো দিন গুলো মোর গুছিয়ে নেওয়া যেত শুধুই আমার মত।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



