
সারাটি গ্রামেই আবছায়া চোখ শিউরে ছোঁয়ার।।
বনের পাখালি গাছের শাখালি পথের সীমানা
পেচিয়ে ধরেছে নিজ আবরণে বাষ্প জোয়ার।
গাছের ডগায় গাছের পাতায় এক ফোটা জল,
টুপ টুপ ঝরা এক ফোটা জল পাতা হিমছড়ি
চারো দিকে দেখি পাকা ধান ক্ষেতে কৃষকের চোখ
ধানের ডগায় তবু দেখি এক ভোরে গড়াগড়ি।
ব্যাস্ত চাষীরা ব্যাস্ত উঠানে ব্যাস্ত ধানের খলা,
পাকা ধান আর সোনালী ফসলে মুগ্ধ মাঠের ঢল,
কবুতরের ঝাঁক মাঠের উপর এক ঝাঁক দল
টিয়ে শালিকের খুদা মুছে আজ নবান্নে হরিবল।
_মুসা
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



