চাকরির কোটা
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার সূত্রে চাকরি হয় রে
পোষ্য কোটার জন্য,
তেউল্যা মাথায় তেল দিয়ে যে
তাকে করে ধন্য।
চাষার ছেলে পড়ে কী লাভ
অর্থ করে নষ্ট,
চাকরি বেলায় কোটা ধারীর
সোনার হরিণ পষ্ট।
দুই মুঠো চাল কিনে যে কম
কিনছে পড়ার বই,
চাকরির কোটায় কোথায় তখন
মুখ লুকিয়ে রই।
পড়াশোনা করে কী লাভ
করে এত গরজ,
ঐ ভার্সিটি পড়তে হলে
কে দেয় কোচিং খরচ।
পড়বে শধু কোটা ধারী
চাকরি যখন তাদের,
পড়ে লেখে চাকরি না হয়
মুখ লুকানো স্বাদের।
সবার কী আর অর্থ থাকে
হয় উদ্যোক্তা খাতে,
নারী পুরুষ সমান সুযোগ
বেশি কম কেন তাতে?
পুরুষ কেনে যায় পিছিয়ে
কেমনে আলো জ্বলবে?
কথা ছিলো নারী পুরুষ
সমান তালে চলবে।
সমান সমান চাইযে সুযোগ
গড়তে সোনার দেশ,
নারী পুরুষ একই সাথে
এগিয়ে যাবে বেশ।
ছবি যুগান্তর পত্রিকা
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন