somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সাংসদের সংসদ কার্যালয় থেকে সাতজন আটকX(

০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজোটের শরিক জাসদের সাংসদ শাহ জিকরুল আহমেদের সংসদ সচিবালয়ের কার্যালয় থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে সাতজনকে আটক করেছে। তাঁদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ। আটক ব্যক্তিরা জানিয়েছেন, চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তি টাকা নিয়ে তাঁদের সেখানে এনেছেন।
আটক নারীদের একজন জানান, নিজেকে মোল্লা সাইদুর রহমান বলে এবং সাংসদ শাহ জিকরুলের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে এক ব্যক্তি সংসদ সচিবালয়ে এমএলএসএস পদে চাকরি দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। ওই ব্যক্তি তাঁদের আসতে বলায় তাঁরা কার্যালয়ে এসেছেন।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে সাংসদ জিকরুলের কার্যালয়ে গিয়ে ওই সাতজনকে আটক করে। এ সময় সাংসদ ও তাঁর কার্যালয়ের কেউ সেখানে ছিলেন না। আটক ব্যক্তিদের কাছ থেকে সংসদ সচিবালয়ে প্রবেশের ছয় মাস মেয়াদি জাল প্রবেশপত্র জব্দ করা হয়েছে। তবে নিজেকে মোল্লা সাইদুর রহমান বলে পরিচয় দেওয়া ব্যক্তিকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। পুলিশ আটক ব্যক্তিদের পরে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে নিয়ে যায়। তাঁদের বাসা রাজধানীর বিভিন্ন এলাকায়।
সূত্র জানায়, বিষয়টি জানার পর স্পিকার আবদুল হামিদ সাংসদ শাহ জিকরুলকে ডেকে পাঠান। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকসহ আরও কয়েকজন সাংসদ এ সময় স্পিকারের দপ্তরে যান। সেখানে আলাপ-আলোচনার পর আটক সাতজনকে থানায় সোপর্দ করার সিদ্ধান্ত হয়। পরে বিকেলে তাঁদের শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আটক সাতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাউকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। আমাদের ধারণা, এঁদের মধ্যে দু-চারজন নিরীহ মানুষ আছেন। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য শাহ জিকরুল আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়

Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×