বীর মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা এক লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়েছি সবুজে ঘেরা এক স্বাধীন বাংলাদেশ। যে বাংলাদেশে আমরা আজ স্বাধীন ভাবে নিজের মত প্রকাশ করতে পারছি, যে বাংলাদেশে আজ আমরা নিজেদের কাজের ন্যাজ্য মুল্য পাচ্ছি, যে বাংলাদেশে আজ আমাদের পন্য আমাদের চওড়া মুল্যে ক্রয় করতে হচ্ছেনা, যে বাংলাদেশে আজ প্রতিটি মানুষ স্বস্তির নিশ্বাস নিচ্ছে প্রতিটি মুহুর্তে, যে বাংলার প্রতিটি জনগণ আজ তাদের স্বপ্নের বাংলাদেশে বসবাস করছে...
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে যেসব দল ক্ষমতায় এসেছে উপরের কথাগুলো তাদেরই নেতৃবৃন্দের বক্তব্য, যা বর্তমান ও অতীতের পরিস্থিতির সাথে একেবারেই বেমানান ছিল এবং আছে। সত্য বলতে গেলে বলতে হয় গত ৪২ বছর থেকে বাংলাদেশে (উপরের ডায়লগ গুলোর) সম্পুর্ন উল্টো ঘটনা ঘটে আসছে। বাংলাদেশকে যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন করা হয়েছিল আজ পর্যন্ত তা হাসিল হয়নি। বি,এন,পি , আওয়ামীলীগ সহ তাগুতি কোন সংগঠনের পক্ষে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। কারন মানব জাতির মুক্তি কখনই মানব রচিত কোন মতবাদের মধ্য দিয়ে আসতে পারেনা, তা একমাত্রই ইসলামকে বিজয়ী করার মাধ্যমে আসতে পারে। কারন মনবজাতির সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা , তাই মানব জাতির মুক্তি একমাত্র তার নির্দেশিত পথেই আসবে।
বাংলাদেশকে একটি সফল রাষ্ট্রে পরিণত করতে আমাদের উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামা আজ সময়ের দাবী। বাংলাদেশের প্রতিটি জনগণ আজ মুক্তি চায় আর সেই মুক্তি বাংলার জনগণকে একমাত্র ইসলামই দিতে পারে। তাই বর্তমানে আমাদের কর্তব্য হয়ে দাড়িয়েছে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে যাওয়া, কোন তাগুতি শক্তিকে নয়।
দেশের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরামদের কাছে আরজ করব আপনারা আপনাদের সব বিভেদ ভুলে গিয়ে ইসলামের সার্থে ১৮ ও ১৪ দলের বাহিরে ইসলামের পক্ষে এক বিপ্লবী জোট গড়ে তুলুন। যা আজ বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার প্রানের দাবি হয়ে দাড়িয়েছে। কারন আমরা অতীতে দেখেছি তাগুতি শক্তিকে ক্ষমতায় নিয়ে ইসলামের কোন ফায়দা আজ পর্যন্ত হয়নি।
আমরা আশা করি মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের সঠীক জ্ঞান দান করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



