somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

World Orphan Centre (WOC) : আর্ত-মানবতার সেবায় এক অনন্য নাম

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘নো ওয়ার নো হাঙ্গার’ স্লোগানে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব এতিম দিবস। শোভাযাত্রা,
আলোচনা সভা, সংবাদ সম্মেলন, এতিমখানায় খাবার ও বস্ত্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ার্ল্ড অরফান সেন্টার।
বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্য রাখছেন চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন

তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পেরিয়ে গেলেও বাঙালির চিরকালীন লক্ষ্যে আমরা আজো পৌঁছতে পারিনি। সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম, মানবতাবোধে আমরা এখনো অনেক পিছিয়ে। আমাদের সমাজে অনেকেই বিত্তবান, কিন্তু এতিমদের আশ্রয়, সহযোগিতা প্রদানের মানসিকতা ক’জন বিত্তবানের আছে। সরকারি, বেসরকারি বা এতিমখানা পর্যায়ে অনাথরা প্রতিপালিত হয়ে আসলেও মূলত দৈন্যদশাতেই কাটছে তাদের জীবন। তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা চাহিদা নিশ্চিতকরণে সরকার, সমাজদরদি, এতিমখানা বা কিছু সামাজিক সংগঠনের ভূমিকা পালিত হলেও এর পাশাপাশি অপরাপর বিত্তবানদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এই এতিম বা অনাথরা আমাদেরই কারও না কারও সন্তান।

তিনি আরো বলেন, চট্টগ্রাম ওয়ার্ল্ড অরফান সেন্টার এতিমদের নিয়ে কাজ করছে এবং তাদের মাধ্যমেই আজ এ কার্যক্রম দেশ ছাড়িয়ে বিদেশে সমাদৃত হয়েছে। আমি আয়োজক সংগঠনের এই যাত্রার ধারাবাহিক সুদূর প্রসারতা প্রত্যাশা করছি। দিবসটি উপলক্ষে তিনি বলেন, “দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে দিবসটিকে নিয়ে যেতে চাই।



প্রোগ্রামে উপস্থিতির একাংশ


ওয়ার্ল্ড অরফান সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
দুপুরে সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড অরফান সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহ জানান, আবুল খায়ের স্টিল মিলস লিমিটেডের সহযোগিতায় ওয়ার্ল্ড অরফান সেন্টার এবার এতিম দিবস পালন করছে। ২০১৪ সালের ২০ এপ্রিল বিশ্ব এতিম দিবস ঘোষণা করে ওয়ার্ল্ড অরফান সেন্টার। ২০১৪ ও ২০১৫ সালে নিয়মিতভাবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বের একশ’টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়। ২০১৬ সালে আমরা বিশ্বের ১২০টি দেশের সোশ্যাল মিডিয়ায় ইভেন্ট করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০টি দেশ ইতোমধ্যে সাড়া দিয়েছে এবং বিভিন্ন স্থানে (মালয়েশিয়া, কেনিয়া, সৌদি আরব, সোমালিয়া) এ দিবস পালিত হচ্ছে।


woc সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছেন woc এর প্রতিষ্টাতা জনাব আমান উল্লাহ ।

বুধবার এ দিবস পালন উপলক্ষে ঢাকা-চট্টগ্রামের ২০টির বেশি এতিমখানায় খাবার ও বস্ত্র উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয় । দুই শতাধিক স্বেচ্ছাসেবক ও শুভেচ্ছাদূত এতে অংশ নেন।

তিনি বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে দিবসটিকে নিয়ে যেতে চাই। বিশ্বে এতিম ও পথশিশুদের ক্ষুধা ও তাদের অধিকার বাস্তবায়নে ২০০৭ সালে ওয়ার্ল্ড অরফান সেন্টার প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি এতিম ও পথশিশুদের অধিকার বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রোগ্রাম শেষে দেয়া হয় সার্টিফিকেট



প্রোগ্রামের পূর্বে অনুষ্টিত র‍্যালি



ছবিতে woc এর বিভিন্ন কার্যক্রম












সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×