somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টি সুখের উল্লাসে ‘ব্যারিস্টার সুমন’ হাজারো মানুষকে অনেক মহৎ কিছু করার প্রেরনা যুগিয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে?’ ‘মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন ‘মানুষ হইতে হবে’ – এই যার পণ৷’

প্রিয় পাঠকবৃন্দ বলছি , কুসুমকুমারী দাশ প্রণীত ‘আদর্শ ছেলে’ কবিতার সেই স্বপ্নপুরুষ, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সমাজ গড়ার এক ‘বিস্ময় বালক’ এর কথা। যিনি হাটলেই হয়ে যায় মিছিল, যিনি বসলেই হয়ে যায় পথসভা, যিনি কথা বললেই হয়ে যায় শ্লোগান। হ্যাঁ বন্ধুরা বলছি, ক্লিন ইমেজের বিকশিত ব্যক্তিত্ব “ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন” এর কথা। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মাত্রা যুক্ত করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা “ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন” ।

প্রিয় নেতা , আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অনেক গর্ববোধ করি । কারণ আপনার মতো একজন মানুষের সান্নিধ্য আমি পেয়েছি। আল্লাহর রহমতে আজ আপনি বাংলাদেশ তথা সারা বিশ্বের গর্ব, আমাদের অহংকার। সামাজিক যোগাযোগ মাধ্যম,ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল গণমাধ্যমে আপনার যোগ্যতার বলেই জায়গা করে নিয়েছেন। একটি অবহেলিত জনগোষ্ঠীকে কীভাবে উন্নয়নের পরশ দিতে হয় তা আপনার চেয়ে বেশি কেউ জানে না । সব গণমাধ্যমে প্রশংসিত হয়েছে আপনার এরকম অসাধারণ উদ্যোগগুলো। আপনি আপনার সম্পূর্ণ ত্যাগ, শ্রম ও আত্মবিশ্বাস এবং বাংলাদেশের জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কাণ্ডারি হয়েছেন যা বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের কাছে অনুপ্রেরনামুলক ।

প্রিয় নেতা,আমি মনেপ্রাণে বিশ্বাস করি এবং পূর্ণ আস্থা রাখি আপনার প্রতি। আপনার সরাসরি হস্তক্ষেপে সব কালো ছায়া দূর হয়ে যায় কারন আপনি বাংলাদেশের প্রতিটি মাটি-কণা-আলো-বাতাস সম্পর্কে অবগত। কোন চামচাবাজ, কোন তোষামোদকারী আপনাকে ভুল বুঝাতে পারবে না। কারণ আপনি তৃণমূল থেকে উঠে আসা জাদুকরী নেতৃত্ব এবং আজকের বাংলাদেশের একজন সফল জননেতা। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্তব্য সম্পাদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন রূপায়নে বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায় যুক্ত করতে আপনার দ্বারস্থ হওয়া সময়ের দাবি মাত্র।

প্রিয় নেতা, মুক্তবুদ্ধি সম্পন্ন অসাম্প্রদায়িক চেতনা পুষ্ট সমাজ গড়ার এক লড়াকু সৈনিক হিসেবে আপনার সুনাম অক্ষুন্ন। আপনার অনন্য কীর্তি চুনারুঘাট ও মাধবপুর উপজেলার জনমানুষের কাছে অহংকার হিসেবে প্রতীয়মান হয়েছে । সৃষ্টি সুখের উল্লাসে “ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন” হাজারো মানুষকে অনেক মহৎ কিছু করার প্রেরনা যুগিয়েছে। আপনি এমন রাজনীতি করছেন, যেই রাজনীতির সাথে উৎপাদন জড়িত, শিক্ষা জড়িত, উন্নয়ন জড়িত। আপনার উত্থানের সাথে মিল রয়েছে “ দ্যা আউট সাইডার” উপন্যাসের নায়কের । বর্ণাঢ্য কর্মময় জীবন, সাধারণ মানুষের সাথে আপনার অনুরাগ ভালোবাসা, কমিটমেন্ট, একটি জনপদের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যর উন্নয়নে আপনার সম্পৃক্ততা আপনাকে নানা মুখী কর্মস্রোতে সম্পৃক্ত করেছে।

প্রিয় নেতা, আমি খবর নিয়ে দেখেছি যে ‘হবিগঞ্জ-৪ আসনে সকল গোয়েন্দা প্রতিবেদন এবং জনপ্রিয়তার ভিত্তিতে সবার থেকে এগিয়ে আছেন আপনি’। । দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষের সুখে দুঃখে পাশে থাকার কারণে সবার ভালোবাসা আপনি বরাবরই পেয়ে এসেছেন।স্থানীয় জনগণ ভালোবেসে আপনাকে ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাধারণ মানুষ আপনাকে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে থাকে । এই হিসেবে, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির যত ভোট ব্যাংকই থাকুক না কেন আপনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করলে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। সাহসী ও সময়োচিত পদক্ষেপ নিয়ে দেশজুড়ে তৃণমূলের লাখো ছাত্রলীগ,যুবলীগসহ আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীর মন জয় করে আপনি নিজেকে প্রমান করেছেন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে গণতন্ত্রের মানসকন্যা বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে “ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন” অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি ।

পরিশেষে , কবি “তারাপদ রায়” এর একটি কবিতা প্রিয় নেতা “ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন” কে উৎসর্গ করে বিদায় নিলাম ।

“এসব খবরে তোমার এখন কোনো প্রয়োজন নেই।
অথচ এর থেকেও কি যেন তোমাকে জানানোর ছিল,
কিছু একটা আছে, কিন্তু সেটা যে ঠিক কি
পরিষ্কার করে আমি নিজেও বুঝতে পারছিনা।
টেবিলের একপাশে কাঁচের কাগজচাপার নীচে
ধুলোয়, বাতাসে বিবর্ণ হয়ে আসছে হাওয়াই চিঠি।
তার গায়ে ডাকের ছাপের চেয়ে একটু বড়,
অসতর্ক চায়ের পেয়ালার গোল ছাপ,
পাখার হাওয়ায় সারাদিন, সারারাত ফড় ফড় করে ডানা ঝাপটায়
সেই ঠিকানাবিহীন রঙিন ফাঁকা চিঠি।
অথচ তোমার কাছে
তার উড়ে যাওয়ার কথা ছিল।”

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×