আমার বাড়ির সামনে এক টুকরো জমি আছে সেখানে একটি যৌথ ফ্যাক্টরী নির্মানের প্রস্তাব দিয়েছে আমার পরিচিত একজন মানুষ
প্রস্তাবের সারাংশ নিম্নরুপ ।
০১। ফ্যাক্টরি আমার যায়গায় হবে
০২। আমার যায়গা আর প্রজেক্ট দেখিয়ে ৭০ % টাকা আসবে লোনে ফেরত দেয়ার দায়িত্ব আমাকে নিতে হবে মাল বেচে । মাল আমাকেই কিনতে হবে । দাম হতে হবে আন্তজার্তিক মানের ।
০৩। ফ্যাক্টরি পরিচালনা করবে তারা বেতন দিতে হবে ইন্টারন্যাশনাল ষ্কেলে আমার পাড়া পড়শি আত্মীয়রা যোগ্য হলেও কম বেতনে রাজি হলেও তাদের জব হবেনা ।
০৪। তারা টাকা দিবে ১৫% । কিন্তু শেয়ার দিতে হবে ৫০%
আমি বোকা সোকা মানুষ বুঝতি পারতিছিনা কি করবো। এদিকে ছোট ভাইডা কান্না কাটি করতিছে, জমিডা ওই করে কম্মে খায় । আমার আবার কাশির ব্যারাম ফাক্টরি থেকে নাকি ধোয়া বেরুবিনে । কিন্তা বড় আপা বার বার কচ্ছে অতে কিছু হবেনা জমিডা দিয়েদে ফ্যাক্টরি কর ।তার ছেলেডা ওগে বাড়ি থেকে পড়ালেখা করিছিলতো সেইজন্য এইরাম কতিছে মনে কয়।
আপনারা কন এই ফ্যাক্টরি কি আমি করবো? আপনারা ময় মুরুব্বি যা কবেন তাই করবো।
এটা একটা ফেজবুকীয় বানোয়াট গল্প ।এই ঘটনা বাস্তবের কোন কিছুর সঙ্গে সম্পর্কিত নয়, অতএব অযথা কার্ও চুলকানী উঠলে লেখক দায়ী নয়।
[ সংগ্রহ ঃ ফেজবুক ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




