somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে চলাচল ! একটি ভীতিকর অভিজ্ঞতা এবং উপলব্ধি

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক মাস আগে আমি তুরাগ বাসে করে ফিরছিলাম। রামপুরা রোডে এসে বাসের ইঞ্জিন গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিন কভারে আগুন ধরে যায়। সবাই তাড়াহুড়ো করে নেমে গেলেও একমাত্র আমি নামতে পারিনি একেবারে পিছনে থাকায়।

তবে আল্লাহর অশেষ রহমত, আগুন ছড়িয়ে পড়ার আগেই লোকজন সেটা নিভিয়ে ফেলতে পেরেছিল।

আমি বেশ ভয় পেয়েছিলাম।

আমাদের দেশে যেসব বাস চলাচল করে তাদের অধিকাংশেই মাত্র একটি দরজা। আবার অনেক বাস আছে যেগুলোতে দুটি দরজা থাকলেও একটি সবসময় বন্ধ করে রাখা হয়। যেমন অনাবিল, সালসাবিল। ইমার্জেন্সি মুহুর্তে মানুষের যে কি অবস্থা হয় সেটা ভুক্তভোগীরাই জানে। এ ছাড়াও অতিরিক্ত যাত্রী বহন এবং একটি মাত্র দরজা দিয়ে সকল যাত্রীর ওঠানামা কি পরিমান দূর্ভোগের তা সবাই জানেন।

যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত তাদের অবশ্যই পাবলিক সেফটির প্রতি খেয়াল রাখা উচিত।

আমি এমনও ড্রাইভার দেখেছি যারা বাসের স্পিড কমিয়ে রাস্তার মাঝেই যাত্রীকে নেমে যেতে বলেন। বাসটাকে রাস্তার সাইডে নিয়ে যাত্রীটিকে নিরাপদে নেমে যাবার জন্য সামান্য সময়টুকুও তারা দেননা।

আর অন্য বাসের সাথে প্রতিযোগিতা করার প্রবণতা তো আছেই।

আমি একবার একজন ড্রাইভারকে প্রশ্ন করেছিলাম, তিনি কেন যাত্রীকে রাস্তার মাঝে নামতে বাধ্য করলেন?

এর জবাবে তিনি বললেন যে, তিনি সেই ভোর ছয়টা থেকে এখন (রাত ১১ টা) পর্যন্ত গাড়ি চালাচ্ছেন। এটাই তার লাস্ট ট্রিপ এবং যত তাড়াতাড়ি স্ট্যান্ডে ফিরতে পারবেন ততটুকু বেশি সময় তিনি ঘুমাতে পারবেন। কারণ আবার খুব ভোরেই তাকে গাড়ি বের করতে হবে।

কিন্ত সে জন্য কি তিনি একজন মানুষকে রাস্তার উপরেই নামিয়ে দেবেন ?

আমার প্রশ্ন হল এরকম বাজে সিস্টেম কেন আমরা বানিয়েছি ?

একজন ড্রাইভার কেনই বা টানা ১৬/১৭ ঘন্টা ডিউটি করবেন? আর তার দায়ভার কেনই বা নিরপরাধ মানুষকে নিতে হবে?

আমরা কি পারিনা, আমাদের সিস্টেমটাকে একটু উন্নত করতে?

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×