somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখন বিয়ে করলে একজন পুরুষের জীবন সুখের হবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম-মৃত্যু-বিয়ে এই তিনটি বিষয় নিয়ে নাকি মানুষের জীবন। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে মানুষের জীবনধারার সমস্তটাই যেন পরিবর্তিত হয়েছে।



এখন একজন পুরুষ বিয়ে করার আগে অবশ্যই তার ক্যারিয়ারটি গুছিয়ে নিতে আগ্রহী হন। কেননা ক্যারিয়ার আগে ঠিক না করলে পরবর্তীতে বিপদে পড়তে হয়।

যারা সচেতন পুরুষ তারা তাদের এবং আসন্ন প্রজন্মের ভবিষ্যত ঠিক করে তারপরে বিয়ে করেন। এমন ক্ষেত্রে একজন পুরুষ ঠিক কীভাবে বুঝবেন যে এই সময়টিই তার বিয়ের জন্য উপযুক্ত? কিংবা কখন আগ্রসর হবেন বিয়ে করার জন্য?

কিংবা কখন বিয়ে করলে সুখী হবেন তার জীবনে? আসুন, জেনে নেই এমন কিছু মাপকাঠি যেগুলোর ভিত্তিতে একজন পুরুষ নিশ্চিত হতে পারবেন যে এটাই বিবাহের উপযুক্ত সময়।

ক্যারিয়ার গুছিয়ে ফেললে

আমাদের জীবনের সব কিছুই পরিকল্পনা অনুযায়ী হলে জীবনটা অনেক সাজানো গোছানো হয়ে থাকে। একজন সচেতন পুরুষের ক্যারিয়ার বেশ আগেই তৈরি হয়ে যায়। আপনি যদি একজন সচেতন পুরুষ হয়ে থাকেন এবং আপনার ক্যারিয়ার যদি পুরোপুরি তৈরি হয়ে যায় তাহলে ভাববেন এখন আপনি চাইলে বিয়ে করতে পারেন।

আর্থিকভাবে স্বচ্ছল হলে

আপনি যদি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে থাকেন তাহলে ভাববেন আপনার বিয়ের সময় উপস্থিত। এমনিতেই একটি বিয়ের অনেক ধরনের খরচ রয়েছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়েরই। এই খরচ বহন করার মত সামর্থ্য যদি আপনার এসে থাকে তাহলে আপনি বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন।

মনের মত নারী খুঁজে পেলে

আপনি যদি আপনার মনের মত মেয়ে খুঁজে পান তাহলে আপনি বিয়ে করার প্রস্তুতি নিতে পারেন। আজকাল এই ধরনের সমস্যা প্রায়ই দেখা যায় যে বিয়ে করতে চাইছেন ঠিকই কিন্তু ঠিক মনের মত মেয়ে খুঁজে পান না।

আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে যাওয়া মাত্র আপনি আপনার আশেপাশে বা পরিবার পরিজন দিয়ে মেয়ে খোঁজার কাজে লেগে যান। অবশেষে যদি রুপে, গুণে এবং কাজে পছন্দের মেয়েটি পেয়ে যান তাহলে ধরে নিন আপনার এখনি বিয়ে করা উচিৎ।

সিরিয়ালে যদি আপনি থাকেন


বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইবোনের সিরিয়াল অনুযায়ী বিয়ে হয়ে থাকে। ধরুন আপনি আপনার ক্যারিয়ার ঠিক করে ফেলেছেন এবং আপনি পছন্দের মেয়েও খুঁজে পেয়েছেন কিন্তু আপনার একজন বড় ভাই বা বোন রয়েছেন যার এখনও বিয়ে হয় নি। এক্ষত্রে আপনার বিয়ের ঠিক সময়টি এখনও আসেনি।

কেননা সমাজের দৃষ্টি এড়াতে আপনি এই কাজটি এখনই করতে পারবেন না। কিন্তু আপনার আগে যদি কোনো ভাইবোনের সিরিয়াল না থাকে তাহলে আপনি আপনার বিয়ের প্রস্তুতি নিয়ে নিতে পারেন। কেননা আপনার বিয়ের সিরিয়ালটা ঠিক তৈরি হয়েই আছে।

মা বাবার বয়স হয়ে গেলে

যদিও আগে পুরুষরা বিয়েই করতেন বুড়ো মা বাবাকে দেখাশোনার জন্য। বর্তমানে এই ধারণা কিছুটা পরিবর্তিত হলেও পুরুষরা বাবা মায়ের সাথে সঙ্গ দেয়ার জন্যই বিয়ে করে থাকেন। তাছাড়া এমনও যদি হয়ে থাকে যে বাবা মায়ের অনেক বয়স

হয়েছে, তারা অনেক অসুস্থ। পৃথিবী ছেড়ে চলে যাওযার আগে নাতি-নাতনীর মুখ দেখে যেতে চান। তাহলে একজন পুরুষ ভাবতে পারেন যে এখন বিয়ে করা যেতে পারে।

সন্তান পরিকল্পনা

এমন অনেক পুরুষই রয়েছেন যারা ক্যারিয়ার গুছিয়ে ফেলতে ফেলতে বেশ দেরি করে ফেলেন। এসব পুরুষরা বিয়ের পরপরই সন্তান নিতে আগ্রহী হয়ে ওঠেন। সন্তান নেয়ার পরিকল্পনা থাকলে বিয়ে করার সময় হয়েছে বলে মনে করতে পারেন।

ভবিষ্যত পরিকল্পনা

কথায় আছে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। যে সমস্ত পুরুষেরা ভবিষ্যতের ইঞ্চি ইঞ্চি পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য বিয়ের সময় হয়েছে বলে মনে করতে পারেন। ভবিষ্যতের অন্যান্য পরিকল্পনা শেষ এখন বাঁকি বিয়ে করা। তাহলে চটজলদি করে ফেলতে পারেন বিয়েটি।

সঙ্গ প্রয়োজনে

মানুষ একা থাকতে পারে না। এ কারণে আপনি যদি ভেবে থাকেন আপনার জীবনের সব ধরনের পরিকল্পনাই বাস্তবায়িত করে ফেলেছেন কিন্তু একা জীবনে বেশ বিষণ্ণতায় কাটছে আপনার সময় তাহলে ভেবে নিন আপনার এখন বিয়ে করা প্রয়োজন। একাকীত্ব দূরীকরণে করে ফেলতে পারেন বিয়ে।
এই রকম পোস্ট দেখতে ভিসিট করুন http://www.truetips24.com/ এ
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×