somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তন্দুরী বিনে কি কাবাবের পূর্ণ স্বাধ মেলে?

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

রাবনের ভাই কুম্ভকর্ণ ব্রহ্মার বরে ৬ মাস ঘুমাতো এবং একদিন জেগে থাকতো। লঙ্কাপুরী আক্রান্ত হওয়ার পর বানর সৈন্যদের হাতে ধরাশায়ী হতে থাকে রাবনের রাক্ষস বাহিনী। সকলে মিলে সিদ্ধান্ত নিল কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠানোর। কিন্তু কুম্ভকর্ণ তখনো ঘুমিয়ে। কুম্ভকর্ণের নিদ্রা অকালে ভাঙ্গানোর জন্য তার কানের পাশে ৬ লক্ষ ঢাক আর ১২ লক্ষ... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     ২ like!

আমরা অবরুদ্ধ

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

অবরোধকারীদের প্রতি-
আন্দোলন করতে হলে কর, কোন সমস্যা নাই। ২০ দলের নেতা কর্মীরা রাস্তায় শুয়ে থাক। মারতে হলে সরকারী দলের কর্মীদের মারো কিংবা মরতে হলে নিজে মর। কিন্তু কি দোষ করেছে বাসের হেল্পার আর সবজি বিক্রেতা? কি দোষ করেছে শ্রমজীবী/চাকুরীজীবী/ছাত্ররা?

আর সরকারের প্রতি-
ক্ষমতায় বসে সাধারণ মানুষের জীবনের নিশ্চয়তা দিতে না পারলে ক্ষমতায়... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ১ like!

হ্যাপিনেস...

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

হ্যাপিনেসের সংজ্ঞা একেকজনের নিকট একেক রকম। কারো নিকট গাড়ী, বাড়িই হ্যাপিনেসের নামান্তর। কেউবা প্রিয়তমার কাজল কালো চোখের মাঝেই খুঁজে পায় শান্তির ফোয়ারা।

তবে আমার নিকট হ্যাপিনেসের মানে হল, ডরমিটরীতে এটাচড টয়লেটসহ সিঙ্গেল রুম, মেসে রান্নার ব্যবস্থা (অবশ্য বাজার করতে পারবো না) আর ইন্টারনেট সংযোগ সহ একটি ল্যাপটপ। :-B

বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২০০ বার পঠিত     ০ like!

সুদের হার বনাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

গত ১৬ তারিখ বুধবার একটি কাজে ট্রাষ্ট ব্যাংকে গেলাম। হঠাৎ তাদের LED Display তে দেখলাম ত্রৈমাসিক FDR এর সুদের হার ৯.৫০%। অবাক হয়ে একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন বর্তমান সুদের হার আরো কমে গেছে। এটি গতকালের রেট। আজকের রেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, আজকের রিভাইজড রেট হল... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     ০ like!

এ্যডমিরাল জেনারেল আলাদিনের গণতন্ত্র!

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৯

উপক্রমনিকা:

বরিশালের জনপ্রিয় ব্যাক্তিত্ত্ব, সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৩ তে গো হারা সাবেক মেয়র, দশম জাতীয় সংসদের ১২৩ আসনের খয়রাতি এম.পি. জনাব শওকত হোসেন হীরনের মহাপ্রয়ানের পর বরিশাল-১২৩ আসনটি শূন্য হলে সেখানে উপ নির্বাচনে প্রার্থী হন হীরন জায়া জনাবা জেবুন্নেছা হীরন। খয়রাতি এমপির লজ্জা নিয়ে জনাব হীরন পারাপারে গেছেন বলেই কিনা তাঁকে নির্বাচনের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৫৭ বার পঠিত     ০ like!

পদচিহ্ন

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

শঙ্খনাদ করিয়া আইলো সাহারায়

অভিযাত্রী দল এক দীর্ঘ অভিযানে।

(বরিষায় বারিধারা যেমনি ধরায়-

শূন্য থেকে পড়তে থাকে আপন মনে।)

দুর্মর সে দল বালুময় সাহারায়

(দুর্গম পথে) এগোয় প্রফুল্ল বদনে।

অভিযান শেষে তারা লইয়া বিদায়- ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     ১ like!

বিদ্রোহী কবির ৩৭ তম মৃত্যুবার্ষিকী।

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০

নজরুল কি চির বিদ্রোহী? বিদ্রোহী কবিতা পড়লে তো তাই মনে হয়। তিনি চিরকাল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের প্রতিবাদ করতে কখনো তিনি পিছপা হননি। তাঁর কন্ঠে সর্বদা প্রতিবাদ আর বিদ্রোহের কথা শুনা যায়। তাইতো তিনি অত্যাচারী বিধির দর্প বিচূর্ণ করতে কুন্ঠাবোধ করেননি। নির্ভিক ছিলেন বিধায় তিনি বলতে পেরেছেন, “খোদার আসন আরশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ০ like!

আগামীকল্য হর্তাল ঘোষণা করেছে ... ... ... ...

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

সেই ঈদুল আযহা উপলক্ষে বাড়ি গিয়েছিলাম। ছুটি কাটিয়ে আবার ফিরে এলাম রাজধানীর কোলে। অনেক দিন ধরে বাড়ি যাওয়া হয়না বিধায় মমতাময়ী জননী বারংবার মোবাইল ফোন মাধ্যমে বাড়িতে আসার জন্য বলে যাচ্ছে। বলেছে শীতকাল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোর জন্য এখনো শীত পিঠা বানানো হয়নি। যে কোন সপ্তাহের শেষ দিকে চলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     ০ like!

বর্ষবিদায় /:)

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৮

আজকে ৩১ ডিসেম্বর। ২০১২ সালের শেষক্ষণ। কে কি করছেন? আমি তো আরেকটু পরে ঘুমাইয়া যাব। উঠে দেখব নতুন বছর। শুভ হোক নতুন বছর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫২ বার পঠিত     ১ like!

জেনারেল...

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯

মডারেটরকে ধন্যবাদ।

২ সপ্তাহ ৪ দিন পর জেনারেল হলাম। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ১ like!

হায়রে পর্যবেক্ষণ!

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:২২

৭ দিন পর্যবেক্ষণে রাখার কথা হলেও কতদিন যে পর্যবেক্ষণে রাখা হবে, সে কেবল কর্তৃপক্ষই বলতে পারবে।

অসহ্য। এখনো কোথাও কোন মন্তব্য করতে পারিনা। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     ০ like!

এবারের ক্লাব বিশ্বকাপের শিরোপা গেল ল্যাটিনে।

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮

জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি’কে ১-০ গোলে পরাজিত করে কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন করিন্থিয়াস। এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০০০ থেকে ২০১২ সালের মধ্যে অনুষ্ঠিতব্য ৯ টি আসরে ইউরোপ ৫ এবং ল্যাটিন ৪ বার শিরোপা জেতে। এর মধ্যে সবছেয়ে সফল দল হল: ব্রাজিলের করিন্থিয়াস(২০০০, ২০১২) ও স্পেনের বার্সেলোনা(২০০৯,২০১১)। প্রত্যেকেই ২ বার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

মুক্তি কত দূর??

লিখেছেন মুহাম্মদ তৌহিদ, ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৪

১৫২৬ সালে পানিপথে পতন হয়েছিল অত্যাচারী পাঠান বাদ্‌শা লোদির। মসনদ চলে যায় মোঘলদের হাতে। সে এক রক্তের ইতিহাস। শের-শাহ, সংগ্রাম সিং, নাদির শাহ এরা ভারতবর্ষে রক্তের স্রোতধারা বইয়ে দিয়েছিল। বাবরের পূর্বপুরুষ চেঙ্গিস খান, হালাকু খান এদের নাম তো ইতিহাসের পাতায় রক্তের ছোপ দিয়ে লেখা। তারও আগে সুলতান মাহমুদ আমাদেরকে রক্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৯৩৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ