দরজার পাশে দাঁড়িয়ে তোমায় হঠাত চুমুতে
চমকে দিয়েছি
ঝড়ের মধ্যে আলোর ঝলক, রুপালি চামচে,
লাবণ্য পান
চোখ ছিল দ্রুত, বুকে মেঘ-নাদ
দরজার পাশে
সব কথা শেষ বিদায়ের আগে যেমন সহসা
শেষ কথা থাকে
দরজার পাশে তেমনি নীরব, তেমনি থমকে
মুখোমুখি দেখা
দুটি নিঃশ্বাসে অরণ্যঘেরা পাথুরে দেখা
মৃদু পরিমল
ছুঁয়ে গেল এই ঘাম নুন মেশা শহুরে বাতাসে
দুই সমুদ্র
জীবন ছাপিয়ে অনন্তকাল, তার থেকে ছেঁচে
এক মুহূর্ত
না-লেখা কবিতা, না-পাঠানো চিঠি, না-হওয়া ভ্রমন,
না-দেখা স্বপ্ন !
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




