প্রত্যেকটি গণতান্ত্রিক দেশেই একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হওয়ায় এখানেও নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই সকলের প্রত্যাশা। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলে দেয় বাংলাদেশ ভবিষ্যতে নির্বাচনের পরিবর্তে হানাহানির দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান জোট সরকার তার ক্ষমতার ৪ বছর প্রায় শেষ করেছে। সে হিসেবে ২০১৪ সালের আগেই এ সরকারের মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান বিরোধী দল যেভাবে এগুচ্ছে তাতে মনে হচ্ছে তারা কোনভাবেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেনা। এমনকি বিগত কয়েকটি উপ-নির্বাচনেও দলটি কোন প্রর্থী দেয়নি। আবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতালও পালন করেছে দলটি। এসব থেকে এটাই প্রতীয়মান হয় যে তত্ত্বাবধায়ক ইস্যুতে তারা ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে সরকারি দল আওয়ামীলীগও দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাদের কঠোর অবস্থান তুলে ধরেছে। তবে শেষ মুহুর্তে দলটি অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচনে রাজি হতে পারে বলে অনেকেই আশা পোষণ করছেন। তবে এখানেও বিপত্তি রয়েছে। অন্তবর্তীকালীন সরকারের মডেল কি হবে এবং কারা সেখানে প্রতিনিধিত্ব করবে সেটা নিয়ে প্রধান দু’দলের মধ্যে বিরোধ বাঁধা অযৌক্তিক কিছু নয়। সেক্ষেত্রে দেশ সংকটের মধ্যে পড়বে বলে ধারনা করা হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব দু’দলের মধ্যে সমঝোতা জরুরী। নইলে আবার অগণতান্ত্রিক সরকার রাজনীতি শুদ্ধিকরণের নামে ক্ষমতায় যেতে ইচ্ছুক হবে যেটা দেশ, জাতি, সরকার, বিরোধীদল কারো জন্যই মঙ্গলজনক নয়।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।