মীরাক্কেলে বাংলাদেশী প্রতিযোগীকে ৮ মিনিটের এপিসোডে ৫ মিনিট ধরে ইনসাল্ট
প্রথমে বলে রাখি আমার নিজের খুব পছন্দের একটা অনুষ্ঠান মিরাক্কেল। কিছু অশ্লীল কৌতুকের কথা বাদ দিলে মেধা বিকাশের খুব ভালো জায়গা। বিশেষ করে গত কয়েকবছরে বাংলাদেশের বেশকিছু ছেলেমেয়ে উঠে এসেছে এখানে।
বলছি বাংলাদেশের জয়পুরহাটের মেয়ে সাবাহকে কিভাবে তিন বিচারক মিলে ৫ মিনিট ধরে চরম থেকে চরমতম অপমান করলো। সেটা একবার দেখে নিন। শুধু ভালো পারফর্ম না করার জন্য কোনো মানুষকে কেউ একটা টিভি প্রোগামে এভাবে অপমান করতে পারে আমার জানা ছিলোনা। ভিডিওটা না দেখেলে হয়তো আপনারাও বিশ্বাস করবেন না। ক্যামেরার সামনে যদি তারা এ্ভাবে অপমান হয়। না জানি ক্যামেরার পেছনে তারা কতটা লাঞ্চিত হয়। আর আমাদের দেশীয় কোম্পানী প্রাণগ্রুপ কি বাংলাদেশী মেয়েদের অপমান অপদস্থ করার জন্য ওদের টাকা দেয়?
মানুষের আগ্রহ, দর্শকদের কাছে প্রিয় এবং নতুন প্রতিভা বের হয় বলে টিভিভিত্তিক প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। এসব প্রতিযোগীতাকে বেশীরভাগ মানুষই ইতিবাচক চোখে দেখেন। সাধারণত এসব প্রতিযোগিতায় জনপ্রিয় এবং বেশ সামাজিক ও ম্যাচিউরড লোকদের রাখা হয়। স্বভাবতই তারা ইতিবাচকভাবে ভূমিকা রাখেন। প্রতিটি বিষয় তারা খুব সুন্দর ভাবে মোকাবেলা করেন। তুমুল প্রতিযোগিতা হয় বলে বিজয়ী নির্বাচনেও তাদের হিমসিম খেতে হয়। বেশীরভাগ ক্ষেত্রে তারা এসব পরীক্ষায় উৎরে যান। ফলে দিন দিন এসব অনুষ্ঠান জনপ্রিয় হয়।
গত অক্টোবরে (২০১৪)বাংলাদেশী মেয়ে সাবাহ পারফর্ম করে। তার পারফর্ম এরপর বিচারকরা মেয়েটিকে ৫ মিনিট ধরে ইনসাল্ট করলো। শুধু তাই নয় তাকে বলা হলো লজ্জায় মিশে যেতে। মেয়েটাকে খুব বেশী বড় মনে হলো না। অথবা সে জানে না। কিভাবে মিশে যেতে হয়। মেয়েটি বুঝতে পারছেনা কিভাবে মিশে যেতে হবে? তারপর পরানদা বলল ‘‘এটাও দেখিয়ে দিতে হবে? তারপর অর্ণব উঠে এসে তাকে বলল, ‘‘মাটিতে আছাড় খেতে খেতে কাঁদ’’ মেয়েটি বুঝতে পারছেনা কিভাবে স্টেজে আছাড় খেতে হয়, তারপর আবার পরান গঙ্গোপাধ্যায় আবার মেয়েটিকে নিষ্ঠুরভাবে ঝাড়ি দিলো। মেয়েটা কেঁদে ফেলল এই চরম অপমানে আর সবাই তাকিয়ে তাকিয়ে সেটা উপভোগ করলো।
সর্বপ্রথম শুরু করলো শ্রীলেখা মিত্র, যিনি একসময় বাংলাদেশেও যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। মেয়েটোকে সরাসরি আপসেট করে বললেন। ‘‘সাবা এমন কি বলেছে যে হাসতে হবে।? তারপর প্রাণদা, আর রনিদা সবাই যোগ দিল। ৮ মিনিটের এপিসোডে ৫ মিনিটেই সবাই মিলে মেয়েটাকে ইনসাল্ট করলো। দর্শকের সামনে একটি তরুনি মেয়েক এভাবে অপমান করার সাহস তারা পায় কোথায়? মেয়েটি বাংলাদেশের বলে? তাহলে ওরা বাংলাদেশকে এভাবে অপমান করবে? পরিকল্পিত ভাবে এসব করার কারণ কি? আজ ১ বছর হলো কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। ভিডিওটি দেখুন?
(জাহাঙ্গীর আলম শোভন)
ইউটিউবে : Mirakkel 8 - October 8, 2014 - Sabah
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




