ছোট কিছু কবিতা
জাহাঙ্গীর আলম শোভন
অবাক কান্ড
কি কান্ড দেখোতো!
এই আমি তোমাকে ভাবছিলাম
অথচ তুমি কবিতা হয়ে এসে পড়েছো।
ভুলে যাও
ভুলে যাও তোমার সামনে দিয়ে দৌড়ে গিয়েছিলো
সাতটা মায়া হরিন। ভুলে যাও তুমি অচীন দেশের
অচেনা রজপুত্তুর। মনে রেখো তুমি কিছুই
রেখো আসনি ভূবনের হিজল তলায়।
কে?
তুমি কি গো প্রেমের দেবী হাত রাখ হাতে,
তোমর সাথেই কাব্য করবো নির্জনে এই রাতে।
শেষে তুমি রুক্ষ হলে সাঙ্গ হলো প্রেম লীলা,
হাসি খুশি জীবন দিয়ে দু:খের জীবন তাই দিলা।
প্রশ্ন
আমি কে ভাই? তুমি কে ভাই?
জিজ্ঞাসী জনে জনে,
কোথায় এলাম? কোথায় যাব? হাজার প্রশ্ন মনে।
যায়নি পাওয়া জবাব কিছুর সীমিত জীবনে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



