এই একুশের প্রান্তর জুড়ে সেদিন...
গাঢ় নীল আকাশের নিচে কিংবা,
মিষ্টি রোদের ভিড়েও...
তাদের কন্ঠে ছিল,
রাঙা পলাশের উত্তাপ...
নিঃশ্বাস জুড়ে, বিক্ষোভের সুর আর,
গুঞ্জন উঠে শব্দের মিছিলে ।
হৃদয়ে মাতৃপ্রেম আর...
কিছু শব্দের অঙ্গীকার নিয়ে...
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
তারপর কিছু হায়নার ছোড়া বারুদের বিষ...
রাঙা পলাশের বিছানায় সেদিন,
জেগেছিল সভ্যতা...
তবুও জানি,
তাদের রক্ত ছিল না বুকে ...
ছিল প্রতিবাদলিপির, অগ্নিস্ফুলিঙ্গ ।
জাগিয়ে দেয় সাতকোটি শরীরে...
মুক্তির ক্ষুদা ।
তাই আমি আজ,
করি বাংলায় চিৎকার...
বলি,
তোমরা হারিয়ে যাওনি বীর...
বেঁচে আছো ইতিহাস হয়ে,
ষোলো কোটি হৃদয়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

