মানুষের মেরুদণ্ডের হাড়গুলোর নাম উচ্চারণ করতেও যে ছেলেটার দাঁত ভেঙ্গে যেতো,
সেই ছেলেটাও আজ মেডিকেলে চান্স পেয়েছে...
যেই ছেলেটা কখনোই জানেনি যে, শিরা-ধমনীর সাথে হার্টের কি লিঙ্কেজ... সেই ছেলেটাও কাল ডাক্তার হবে... ফাস হওয়া প্রশ্নের জোরে !!!
কিন্তু,
একটা সাদা-এপ্রন গায়ে জড়িয়ে, মানুষকে সেবার মহৎ স্বপ্ন দেখেছিলো যে ছেলেটা/মেয়েটা...
রাতের পর রাত, ঘুম গুলোকে বিসর্জন দিতে পেরেছিলো যে ছেলেটা... সেই স্বপ্নের জন্যে...
জীবনের অনেক সুখগুলোকে বিদায় দিয়েছিলো যে মেয়েটা, বইয়ের ভেতর মুখ গুঁজে...
আজ সে স্বপ্নের মৃত্যু হলো !!!
তাদের অন্যায় ছিলো, ফাস হওয়া প্রশ্ন জোগাড় না করাতে...
তাদের মহাপাপ ছিলো নিজের মেধাকে ধারন করে, স্বপ্ন পুরনের চেষ্টাতে...
স্বপ্ন ভাঙ্গার মিছিলে আজ... তাদের বুকের আর্তনাদ শোনার সময় নেই কারো...
যাক... মেধার অবমূল্যায়নের প্রতিযোগীতা শুরু হয় যে জাতিতে, সে জাতির ধ্বংসের খুব দেরী নেই...
অতঃপর পড়ে রইলো, কিছু দীর্ঘশ্বাস...
#RIP _Medi_Exam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

