somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সপ্তম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে স্থান করে নিল স্যামসাং

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সপ্তম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে স্থান করে নিল স্যামসাং।কনসালটেন্সি ফার্ম ইন্টারব্র্যান্ড প্রতি বছর ন্যায় এ বছরও শীর্ষ ১০০ টি গ্লোবাল ব্র্যান্ডের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই ১০০ বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকাতে এ স্থান লাভ করেছে স্যামসাং। বিশ্ব সেরা প্রযুক্তিতে স্যামসাং এর এই অর্জনের প্রভূত প্রশংসা করেছে ইন্টারব্র্যান্ড। মূল্যবান ব্র্যান্ড তালিকায় শীর্ষ দশের মধ্যে পাঁচটি ব্র্যান্ডই প্রযুক্তি প্রতিষ্ঠানের। গত বছর থেকে ১৫ শতাংশ বেড়ে ৪৫ দশমিক ৫ বিলিয়ন ব্র্যান্ডমূল্য নিয়ে তালিকার সাত নম্বরের জায়গা করে নিয়েছ স্যামসাং।গত বছর এই তালিকায় স্যামসাং এর অবথান ছিল অষ্টম।

সেরা একশ কোম্পানীতে কোকোকোলাকে পিছনে ফেলে অ্যাপল হয়েছে সেরা গ্লোবাল ব্র্যান্ড। অ্যাপল ৯৮.৩ বিলিয়ন ডলার ব্রান্ড ভ্যালু নিয়ে সেরা ব্র্যান্ডের অবস্থান দখল করেছে। ২০০০ সাল থেকে প্রতিবছর এই ব্রান্ডের তালিকা প্রকাশিত হয়ে আসছে। ৯৩.৩ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে টেক জায়ান্ট গুগল। টানা ১৩ বছর শীর্ষ থাকার পর, এই প্রথম কোকোকোলা এখন তিন নাম্বারে অবস্থান করছে।

২০০৯ সালে স্যামসাং প্রথমবারের মত এই তালিকায় স্থান করে নেয়। সেবার অবস্থান ছিলো টপ ২০ তে। ২০১২ সালের মধ্যে স্যামসাং টপ ১০ এ স্থান পাকাপোক্ত করে নেয়। খুব দ্রুতই স্যামসাং এর চাহিদা গ্রাহক মহলে বাড়ছে। স্যামস্যাং গ্যালাক্সি এস সিরিজ এবং নোট সিরিজ এখন ক্রেতাদের চাহিদার শীর্ষে।এছাড়া ওয়্যারেবল ডিভাইস স্যামসাং গিয়ার ও কম মুল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিয়েছে স্যামসাং। গত দুই বছরে স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান নিয়ে আছে স্যামসাং। টেলিভিশন মার্কেটেও স্যামসাং সমান ভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে স্যামসাং। প্রথমবারের মত কার্ভ টিভি জনগনের হাতের কাছে পৌঁছে দেয়া সহ সমস্ত ইলেক্ট্রনিক প্রোডাক্ট কে সহজলভ্য করে তুলেছে স্যামসাং।


ইন্টারব্র্যান্ড জানায়, প্রযুক্তি কোম্পানি গুলোর সেরা দশে স্থান করে নেয়াকে বিশাল একটি অর্জন হিসেবেই দেখছে তারা। কেননা যেকোনো খাতের তুলনায় প্রযুক্তিতে প্রতিযোগিতা অনেক বেশি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×