somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো একটি সন্ধ্যা...

১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে কাজ করছি। হঠাৎ আমার এক কলিগ এসে বলে Hudson এ প্লেন crash করেছে। সে বলা শেষ করতে না করতেই আশেপাশের আরো অনেকে ছুটে এল কাচে ঘেরা জানলার কাছে। আমার cube এর পাশেই জানলাটা। ঠাট্টা করে আমার পাশেরজনকে বললাম, 'আমাদের cube থেকেই নদীটা দেখা যায় আর আমরাই জানতে পারলাম না। যাই হোক আমার বিন্দুমাত্র উৎসাহ হল না কি হচ্ছে দেখবার। অনেকে চেচামেছি করছিল প্লেনটা দেখতে পেয়ে। আমার ভাবখানা হয়তো এমন ছিল যে, এমন কিছু আরো আগেই হওয়া উচিত ছিল। শেষমেষ অবশ্য জানতে পারলাম কেও মারা যাইনি।

...

আসার পথে পিচ্ছিল সেই পথটা খুব সাবধানে পেরোচ্ছিলাম। বিধিবাম। আবার ও হড়কে গেলাম। এইবার অবশ্য হাতে ছাতা না থাকাতে পাশে পার্ক করা একটা গাড়ি ধরে ফেলে ভূপাতিত হওয়ার হাত থেকে রক্ষা পেলাম। বাকি পথটা নিরাপদেই পার হলাম।

...

বিল্ডিং এ ঢোকার মুখে পেছনের দরজা দিয়ে একজন রমণীকে ঢুকতে দেখেছিলাম। আমি সাধারণত সামনের দরজা দিয়েই প্রবেশ করি। দরজা খোলে রোজকার মতন মেইলবক্স চেক করতে যেয়ে দেখি সেই রমণী আমার বক্সটা আড়াল করে তার মেইল চেক করছে। তার সরে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকলাম। মুহুর্ত পরেই সে সরে যেতে যেয়ে পেছনে দাঁড়ানো আমাকে দেখে একটা চাহনী দিল। আড়চোখে দেখে মনে হল বেশ সুন্দরী। তারউপর Indian দের মতন দেখতে। নতুন নাকি! আগেতো কখনো দেখিনি। ভাবতে ভাবতে আমার মেইলবক্স এর দিকে এগোলাম। ভেবেছিলাম সে elevator এ উঠবে। কিন্তু elevator এর দিকে না যেয়ে রমণী সিড়ি চড়তে সিড়ির দরজার দিকে এগোলো। দরজার গায়ে আবার কাচঁ বসানো যাতে উলটো দিক থেকে কেও এলে দেখা যায়। তো আমি মেইল খুলতে খুলতে ঘাড় বাকিয়ে যেই না রমণীর যাওয়া দেখতে যাব দেখি সেও দরজ়ার ওপাশে দাঁড়িয়ে এদিকেই থাকিয়ে আছে। বিদ্যুৎ পলকে আবার ঘাড় বাকিয়ে মেইল চেক করাই মন দিলাম। কিন্তু মুখে হাসিটা কিছুতেই দমন করতে পারলাম না। হাসিমুখেই পরক্ষণে আবার দরজার দিকে তাকালাম। সে নেই। হয়তো first বা second ফ্লোরে থাকে ভেবে আমি লিফট এর দরজার দিকে পা বাড়ালাম। উপরে উঠতে উঠতে একটু আগে ঘটে যাওয়া দৃশ্যটা কল্পনা করছিলাম। লিফট এর দরজা পেরিয়ে apartment এর লক খুলতে যেয়ে আর একটু হলে আমার হাত থেকে চাবিটা পরেই যাচ্ছিল। কারণ সিড়ির দরজা ঠেলে এই মাত্র সেই রমণী ফ্লোরে উঠে এলো। এত্তগুলো সিড়ি ভেঙ্গে এসেছে! আমি যেদিকে আছি সে গেল তার উল্টো দিকে। এদিকে আমার লক ও খুলছে না। অন্যদিন একবারেই খুলে যাই। একবার তাকিয়ে বুঝতে পেরেছিলাম সেও আমার উপস্থিতি টের পেয়েছে। চাবির শব্দশুনে টের পাচ্ছিলাম তার লক ও খুলছে না। :) বিব্রতকর অবস্থা।

দুজনের দরজ়াই অবশ্য শেষ পর্যন্ত খুলেছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×