লগিন করে দেখলাম ব্লগ থেকে বেলুন সহ জন্মদিনের শুভেচ্ছাবার্তা। আমার এখানে যদিও এখনো সে সময় হয়নি ...
মেসেঞ্জার খুলে বসে আছি প্রত্যাশিত সে জন যদি দেখা দেন। একটা গান শুনছি। অনেক পছন্দের একটা গান। Anya-র "May it be"। যদিও আমি যেটা শুনছি সেটি Lisa Kelly-র ভার্সান তবু হৃদয় ছুয়ে যাচ্ছে। সুরগুলো যেন স্বর্গথেকে বর্ষিত হচ্ছে।
আজ এলিভেটরে পাশের ফ্ল্যাটের কলম্বিয়ান বুড়ির সাথে দেখা। আমার মুখের হাসি দেখে যে সবচে বড় কম্পলিমেন্টটা দিয়েছিলে, "You can make money with that smile" । আমার সাথে তার খুব কমি দেখা হয়, মূলত কাজের কারণে। গত কদিন বেশকবার দেখা হয়ে যাওয়াতে জানতে চাইলো, ছুটি কিনা। বললাম, হ্যাঁ। আর আজি সে ছুটি শেষ হচ্ছে। বললাম পরীক্ষার কারণেই ছুটি নেওয়া। তার হাসবেন্ডের কথা বলছিল, কিভাবে তার ইচ্ছাসত্ত্বেও পড়াটা শেষ করতে পারেনি। তার হাসবেন্ড আবার দৃতীয় বিশ্বযুদ্ধে লড়েছিল। বললো, যতো কষ্টই হোকনা কেন যেন লেগে থাকি। সাফল্য এক সময় আসবেই আসবে। মৃদু হেসে বললাম, চেষ্টা করবো লেগে থাকতে।
ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন