somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বৃষ্টি রাতের গল্প

১০ ই জুন, ২০০৯ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘ-বৃষ্টির স্বপ্ন দেখতে দেখতে চটপট করতে করতে একসময় ঘুমটা ভেঙ্গেই গেল। কি স্বপ্ন দেখছিলাম তার কিছুই মনে নেই। কেবল এইটুকুন মনে আছে ভিজে সিক্ত হয়ে যাচ্ছিলাম। চোখ কচলাতে কচলাতে উঠে অবাক হয়ে দেখলাম বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে আর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার পর্দা গলে বিদ্যুতের সেই জলকানী আমার চোখের উপর এতক্ষণ এসে পড়ছিল। ক্ষণিক পর পর গুরুম গুরুম শব্দে বাজ ও পড়ছে। কঠিন বৃষ্টি। ঘড়িতে দেখলাম রাত তিনটা বাজতে কয়েক মিনিট বাকী। এই বিদ্যুৎ-ই তাহলে আমার ঘুমের তিনটা বাজালো।

লাইটা জ্বেলে পিসিটা অন করে বসে পরলাম অনলাইনে প্রত্যাশীত সে জন আছে কিনা দেখতে। দেখি আছে :)। নক করলাম। যেমনটি আশা করছিলাম। এই রাতদুপুরে আমাকে অনলাইন দেখে অবাক। বললাম ঘুম ভাঙ্গার কাহিনী। হাসলো খুব একচোট। বললামঃ

: একটা রবীন্দ্রসঙ্গীত শুনবে
: না শুনব না। ঘুমাতে যাও। ইয়ু হেভ অফিস।
: এখনতো আর ঘুম হবে না ;)

(এরপর নানা একথা সেকথা করতে করতে একসময় হঠাৎ ঠোট বাকিয়ে বসলো। কারণ ছিল অবশ্য। আর কোন কথা নাকি বলবেনা। আমার প্রতিটা মেসেজের উত্তরে শুধু ঠোটে জিপার লাগানো আইকনটা দিয়েই যাচ্ছিল। বললাম -)

: মেঘ করেছে রাঘ করেছে। করছে গুরুম গুরুম :)। কি হল কথা বলবে না?
: (উত্তরে আবারো সেই স্পিকটি-নট আইকন)
: যাই তবে। কথায় যখন বলছো না।
: (স্পিকটি-নট আইকন))
: বৃষ্টি কমেছে। এখন আরামচে চোখ মুদা যাবে। গেলাম তবে। সকালের নতুন প্রভাতকে যেন বরণ করে নিতে পারি, সেই প্রত্যাশায় বিদায়
: (কয়েক সেকেণ্ড বিরতি) চলে গেলে?
: যাচ্ছিলাম :)। গানটা শেষ বারের মতো শুনছি। শুনে দেখো
: শুনছিতো। পরবাসী মানে কি বিদেশি?
: হ্যাঁ
: যাও ভাগো। তোমার সাথে যে কথা বলবো না ভুলে গিয়েছিলাম।

(এরপর তাকে ইয়টিউব থেকে কিভাবে ভিডিও নামাতে হয় বলছিলাম। সে শুরুতে জানতে চেয়েছিল। বলে - )

: লাগবেনা তোমার হেল্পিং। নো টক টু ইয়ু

(আমি ভিডিও নামানোর প্রথম তরিকা শেষ করে দ্বিতীয় উপায় বাতলাচ্ছিলাম)

: এখন করবোনাতো, বললাম-ই তো। কেনো ঘুমাতে যাচ্ছোনা। বার বার বলছি সকালে অফিস আছে। যাও এখান থেকে
: ওই তো যখনি করো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি।
: ভালো থেকো
: আমার ইচ্ছা ভালো থাকবো না। তোমার কি?
: হাহাহা
: হাসছো কেন?
: আমার ইচ্ছা
: অযথা হাসবেনা
: আপনি ইচ্ছা আপনি চর্চা। আচ্ছা গেলাম ভালো থেকো।

...

এই মেঘ বৃষ্টি গুরগুর বিজন রাত
কভু যেন না হয় মলিন


রবীন্দ্রসঙ্গীতটি শুনতে এখানে ক্লিক করুন

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×