somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘপঞ্জিকা - বিক্ষিপ্ত কথামালা ৪

২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ মজার একটা কান্ড ঘটেছে। আমাদের অফিসের সামনে রাস্তায় ল্যাম্পোষ্টের নীচে কে যেন একটা ব্রীফ কেইস রেখে গিয়েছিল। এখানে তো এসব নিয়ে খুব সতর্ক। মালিক ছাড়া কোনো বাক্স পেটড়া দেখলে সাথে সাথে যেন পুলিশ কে জানানো হয় এই বাণী দিনে একজন কম করে হলেও ১০-২০ বার শুনবে বা পড়বে। হয়তো তার চাইতেও বেশি। তো এখন যখন এই ব্রীফকেইসের মালিক নেই নিশ্চই তাতে বোম্ব আছে, সাথে সাথে আশেপাশের সব রোড ব্লক করে দেয়া হল। আমাদের তখন মিটিং চলছিল, কিন্তু সবাই তখন মিটিং ছেড়ে আটতলা অফিসের জানালায় হুমড়ি খেয়ে পরলো। ফুটলে ওপাড়ের সিনেমা হলটা প্রথমে আকাশে উড়বে তার পর হয়তো আমাদের অফিসের গায়েও আছড় লাগতে পারে।

আমার এক কলিগ বলছিল, সামনের রাস্তায় এমন শুনসান নীরবতা সে আগে কখনো দেখেনি। একটা কাকপক্ষীও নেই। পুলিশ ও তার গাড়ি নিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। উপরে আমাদের ভয় লাগার চাইতে কৌতুহলই বেশি কাজ করছিল। ফুটলে কি হয় দেখায় যাক না :)

কেও কিছু করছে না দেখে আমরা সবাই যার যার ডেস্কে ফিরে গেলাম। কিছুক্ষণ পর "গুরুম" করে একটা শব্দ হতেই আমরা সবাই আমার ছুটে গেলাম জানালায়। বোম্বটা নিশ্চই ফুটেছে! কিন্তু গিয়ে দেখি বোম্ব স্কোয়ার্ডের একজন কি একটা ছুড়ে মেরেছিল ব্রীফ কেইসটা লক্ষ্য করে। শব্দটা সেই ছুড়ে মারা থেকেই হয়েছে। বোম্ব স্কোকার্ডের সে জন যখন তার অদ্ভুত পোশাকে হেলে দুলে ব্রীফ কেইসটার দিকে যাচ্ছিল আমাদের ভেতর তখন তার পোশাক নিয়ে টেনশনের ভেতরও হাসি পাচ্ছিল। কেও একজন সেটিকে চাদেঁ অবতরণের পোশাকের সাথে তুলনা করলো। আমরা ভেবেছিলাম হয়তো রোবোট আনবে। সে যখন ব্রীফ কেইসটার কাছে গিয়ে উকিঁ ঝুকি মারছিল এক কলিগ বলে বসলো, "তার লাইফ ইন্সুরেনস কতো হবে", সাথে সাথে আরেক প্রস্ত হাসি। আমার মনে হচ্ছিল এই বুঝি বোম্বটা ফুটলো। শেষমেষ সে নানা ভাবে ব্রীফ কেইসটা পরখ করে নিশ্চিত হলো যে ওটা বোম্ব না। পরে একজন পুলিশ অফিসার এসে ওটাকে চ্যাংদোলা করে কোথাও নিয়ে যায় আর আমরাও আবার যার যার ডেস্কে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:২১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×