somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথামালার গুচ্ছ গুচ্ছ মেঘ - ২

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটিগুলো যেন কাটতেই চাইছে না। বিরক্তি এসে গেছে। আর কত! ব্যস্ত না থাকলে নিজের ভেতরটা কেমন যেন জং ধরে যায়। কিছুই ভালো লাগে না। তা সে যতই মুভি দেখি, বই পড়ি বা এক-আধটু লেখালেখি করি না কেন। এ কদিন যে কটা মুভি দেখেছি তার ইয়াত্তা নেই। কটার কথা লিখেছি আর বাকীগুলোর কথা লিখতে মন চাইছে না।

সকালটায় আমি বরাবরেই রবীন্দ্রসঙ্গীত শুনি। আজও তাই করছিলাম। পিসিতে লো করে ছেড়ে দিয়ে একটা বই নিয়ে বসেছিলাম। ফেং শ্যুই আর বাস্তুশাস্ত্র নিয়ে। ফেং শ্যু সম্পর্কে প্রথম জানি জি টিভিতে ওটা নিয়ে একটা প্রোগ্রাম দেখে। প্রতি সানডে দেখায় মনে হয়। ইন্টারেষ্টিং লাগে বিষয়টা। নেট ঘাটলে আরো তথ্য বের করা যেত। সেদিন লাইব্রেরী থেকে মুভি আনতে যেয়ে কলকাতা থেকে প্রকাশিত এই বইটা পেয়ে যায়। খুব ভালো লাগছিল বইটা। ফেং শ্যুইয়ের কয়েকটা উপদেশ পড়ে ভালো লাগায় আমার বোনকে শোনাচ্ছিলাম। বোন শোনে বলে, "আরে তাইতো!"। আমাদের গুরুজনদের কিছু কিছু কাজের তাৎপর্য নতুন করে অনুধাবন করে ক্ষণে ক্ষণে শিহরিতও হচ্ছিলাম। নিঃসন্দেহে এই বইটা জীবন সম্পর্কে নতুন করে ভাবতে প্রেরণা যোগাবে।

আরেকটা বই নিয়ে এসেছিলাম। রামপ্রসাদী গানের উপর। এখনো পড়া হয়নি ওটা। ওটা পড়তে ইচ্ছে করছেনা দেখে সুনীলের "প্রথম আলো" নিয়ে বসলাম। ওটাও কয়েক পাতা পড়ে আর পড়তে ইচ্ছা হল না। মুভি দেখতেও ইচ্ছে করছিলনা। দিন রাত আর কত মুভি দেখা যায়! কাল লোওয়ার ইষ্ট সাইডে গিয়ে কিছুক্ষণ হাডসন নদীর বাতাস খেয়ে এলাম। জায়গাটা খুব সুন্দর। আর বাতাসটাও শরীরে এক ধরণের প্রশান্তি এন দিচ্ছিল।

ভাবলাম কিছুক্ষণ ব্যায়াম করলে কেমন হয়। যেইভাবা সেই কাজ। Tae Kwon Do-র ট্রাউজারটা চাপিয়ে নিয়ে লাপানো ঝাপানো করলাম কিছুক্ষণ। অনেকদিন অনুশীলন না করতে করতে মশাল্লাহ্‌ সব কটা মুভ-ই খেয়ে ফেলেছি। কয়েকটা কিক হাকাঁতে যেয়ে খেয়াল করলাম শরীরেও জড়তা এসে গেছে। পাটাকে আগে মাথার সমান উচুঁতে তুলে মারতে মারতাম এখন কোমড়ের উপরে তুলতেই টান লাগছে। ভেবেছিলাম এই রোজায় কয়েক পাউন্ড ওয়েট কমাবো। কিন্তু ওয়েটস্কেলের কাটা সকালে কম থাকেতো রাতের খাওয়ার পর আবার যেই কি সেই।

ব্যায়াম শেষ করে এক গ্লাস জুস খেতে খেতে ঘরে পায়চারী করছিলাম। কয়েক রাউন্ড হাটতে হবে এইবার। দেখি আমার ভাগ্নে আমার দেখাদেখি আমার পেছন পেছন হাটা শুরু করেছে আর নিজের মনেই হো হো করে হাসছে। মনটায় ভালো হয়ে গেল। তাকে বললাম, "কি করছিস রে"। সে তার নিজের ভাষায় যা বুঝালো তার মানে এই হতে পারে, "মামা তোমার সাথে আমিও পায়চারী করছি" :)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×