somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কি ঠিক ????

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ এপ্রিল ২০১৩, শুক্রবার।
সকাল ৯টার খানিক বাদ...
ভাই...
আল্লাহ্-র-ওয়াস্তে মাদ্রাসার জন্য কিছু দান করেন...
চোখ তুলে তাকাতেই বাচ্চাগুলো ভয় পেলো।
কে পাঠিয়েছে প্রশ্ন..?
আমাদের হুজুর ফাটাইছে।
কেন পাঠিয়েছে...?
আল্লাহ্'র কথা বলে টাকা আনতে ফাটাইছে...
কোন মাদ্রাসার ছাত্র...?
হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

অত্যান্ত ভয়ে আছে যেন বাচ্চাগুলো। আমি হাঁসি মাখা কন্ঠে কথা বলার আগে দু'জন দৌড়ে পালিয়ে গেলো। বাকী চার জনকে বন্ধুর মত করে কথাবার্ত বলতে শুরু করি...
নাস্তা খেয়েছে তোমরা...?
উত্তরে হ্যাঁ পাওয়া গেলো। তাদের সাথে হাসতে থাকি। কথা বলতে থাকি। তাদের ভয় কাটিয়ে তোলার চেষ্টা করি।
তোমার নাম কি...?
মো. জুবায়ের হোসেন, পিতা- কামাল, নিমসার, কুমিল্লায় বাড়ী। বাবার পেশা নার্সারী পরিচালক।
তোমার নাম...?
হেলাল, পিতা- ইসহাক, বাকশিমুল, বুড়িচং, কুমিল্লায় বাড়ী। বাবার পেশা কৃষক
তোমার...?
আবদুল আজিজ, পিতা-জহিরুল ইসলাম, বারেল্লা, কুমিল্লা। বাবার পেশা বিদেশ থাকেন।
তুমি...?
আবদুল্লাহ্, পিতা-জলিল, কেল্লাপথেহা, কুমিল্লা। বাবার পেশা বিদেশ থাকেন।

আমি সত্যিই মর্মাহত...
আমি লজ্জিত তাদের দেখে, তাদের অভিভাবকের কথা চিন্তা করে। বাবা জীবীত অথচ, তাদের হুজুর তাদের জীবনে এতিম শব্দটা জুড়ে দিয়েছে সামান্য ক'টা টাকার জন্য। ভিক্ষাবৃত্তি কচি বয়সেই ধরিয়ে দিয়েছে। মিথ্যা বলা পবিত্র বয়সেই শিক্ষা দিচ্ছে। বাবা থাকতে নিজেকে এতিম বলা শিশু বয়সেই যেন শিখিয়ে দিচ্ছে।
পরে ছবি তোলার জন্য তাদের ভিতরে সাহস জুগিয়ে লাইনে দাঁড় করিয়ে এক এক করে ছবি তুলে তাদের মাথায় হাত বুলিয়ে বসার জন্য চেয়ার টেনে দেই। তারা ভয় পায় না। তারা সাহস পেয়েছে। আমাকে বন্ধু ভেবেছে। আর প্রশ্ন করাতে সব গঁড়গঁড় করে বলে দিয়েছে। ওরা হাঁসছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। খুব ইনজয় ফিল করছে। চেয়ারে বসে আছে।
সামান্য ক'টাকা হাতে দিয়ে আমি তাদের বললাম,
''এই টাকা মাদ্রাসায় দিবি না। তোরা চারজন মিলে খেয়ে ফেলবি। আর যদি না খেয়ে মাদ্রাসার হুজুরের হাতে দিস তাহলে হাশরের ময়দানে এর জবাব দিতে হবে। আমার দাবী থাকলো''
আমি হুজুরের মত করে হাশরের ভয় দেখালাম।
তারা চলে গেলো আর আমাকে ফেলো গেলো ভাবনায়। আমাদের অভিভবকগন কিসের আশায় তাদের মৃত বানান। কিসের লোভে তাদের সন্তানদের জীবিত অবস্থায় এতিম সাজিয়ে রাখেন। কিসের ভরসায় তাদের ছেলে-মেয়ের জীবন কে ধ্বংসের পথে ঠেলে দেয় আমি জানি না।
এরকম হাজার হাজার ছেলে হয়'ত ভন্ড হুজুরের ভন্ডামীতে তাদের জীবন ধ্বংস করে দিশেহারা। শত শত মিথ্যাবাদী হুজুরের কারণে আমাদের কচি কচি শিশুরা আজ পথভ্রষ্টের পথে এগুচ্ছে। ধ্বংস করে দিচ্ছে নিজের জীবন। ধ্বংস করে দিচ্ছে স্বপ্নময় সোনালী ভবিষ্যত।
হয়'ত তারাই একদিন হেফাজতের ইসলামের নামে মানবতাকে ধ্বংস করবে।
হয়'ত তারাই একদিন জঙ্গীবাদ কায়েম করে জাতীকে নষ্ট করবে।
হয়'ত তারাই একদিন মিথ্যে কথা বলে সাঈদী কে চাঁন্দে নিয়ে যাবে।
হয়'ত তারাই একদিন বানোয়াট গুজুব ছড়িয়ে ভিটামিন এ ক্যাপসুলে শিশুর মুত্যু কথা বলবে।

আল্লাহ্ সবার মঙ্গল করুক।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×