অনল আহ্বান
ভেজা কাকের অসহায়ত্ব নিয়ে তোমার মনের মগডালে
সমগ্র সমর্পণ, বেদুঈন ভালোবাসা গৃহীর মতো
চার দেয়ালে ঘের টেনে নেয় ডানাতলে-
কান পেতে শুনো কি পাখার ছটফটানি?
তুমি কি আমার একমাত্র আকাশ, যেখানে
শূন্যতা খাবি খায় প্রেমের সুনিশ্চিত আহ্বানে!
আমার বসন খুলে নাও এবেলা, কোকিল হই
এই শেষ বসন্তে,আসছে বৈশাখে তপ্ত শরীর মেলে
পুড়ি নির্ভয়ে - স্বপ্নভোলা মানুষ আত্মহননের বিষ
ফেলে আঁকি এক সবুজ নভঃ, সত্য অতিক্রান্ত
কল্পনারই পেন্সিলে, সেই ছেলেবেলার মতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



