somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু বিষয়ক আব জাব পুষ্ট;);):P:P (ধুরো কি যে লিখলামX(X( )

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সপ্তাহ ধইরা বাসায় বইসা ঝিমাইতাছি, নিজেরে নিজের আবুইল্যা কর্মকান্ডের জন্য মনে মনে চাপকাইতাছিX(X(। সবাই ভাল আছে, খালি আমি ক্যান বলদের মত ঘরে বইয়্যা জাবর কাটুম?!

আইজ বিকালে (৩;৩০টা) আমার আউলা দুস্ত রিয়াদ আইলো। ছিড়া-ফাঁডা এক খান জিন্স সাথে ইয়ো ইয়ো একটা ব্ল্যাক টি-শার্টB-)B-)। সাথে আমগো ডিস্কো বান্দর গ্রুপের আরও দুইজন। দুস্ত আমার মাশাল্লাহ! ওয়াইল্ড স্টোনের গন্ধে বাসা আমার ম ম করতেছে:P:P
দুস্ত আমার বেজায় দূঃখী:((:((। এমন একখান চেহারা (যার সাথে বের হইলে মাইনষে আমার দিকে এমনে তাকায় যেন ভাবখান এমুন এই সুন্দর পুলাডার লগে এই কাউয়া ডা কইত্যে আইলো?/:)) তারপরও যে মাইয়ারে পরান দিয়া ভালবাইসা নিজেই পরান হারা হইয়া পরানের হাটে ভীড় জমাইতাছে সেই মাইয়া তার হরিপদ চাচাতো ভাইয়ের লগে রং তামাশা করে। দুস্ত আমার সেই দূঃখে পেরেম পিরীতির মুখে কুল কাঠের আগুন জ্বালাইয়া এখন তুফানের বেগে বাইক চালায়/:)।
আমারে কইল "সারাদিন বইসা ঝিমাস ক্যা? বাপ মা মরলেও তো মানুষ এমনে শোক করেনা। যেই ইতর তর লাইফটারে ছানার জীলাপী মনে কইরা ধুমছে চিবাইছে,তারপর নিজে আড্ডা দিয়া বেড়াইতাছে, রিকশাওয়ালার প্রতি মহব্বতের রস দেখাইয়া মাইনষেরে বুঝাইতাছে সে কত মানব দরদী, তার লাইগ্যা ঘরে বইয়া তুমি মিনিটের পর মিনিট নীরবতা পালন করতাছো?X((X(( তরে তো বুড়িগঙ্গার কালা পানিতে নিয়া চুবানির কাম!X((X(( উইঠ্যা রেডী হ, টিপ দিয়া আসি এক খান"। আলীফ আর শাফিও কইলো "ল যাই দুস্ত"। আমি কইলাম ভাল্লাগেনা বাইরাইতে। "তার চে তরা বয়, চা খাই গপ সপ করি"। রিয়াদ এইবার সত্যই খেপলো। উপায় না দেখে রেডী হইলাম। ডীজুস এক খান গেট আপ নিয়া বাইরাইলাম।
মিরপুর বেড়ীবাধ বাইক চালানীর এক দারুন জায়গা। ঐ দিকেই গেলাম। শীতলক্ষ্যা নদীরে আমি খুভ ভালা পাই।:) রিয়াদ রে কইলাম থামতে একটু। থমথমা পানি। যেন কারও বিরহে থমকে গেছে। ছোট ছোট ডিঙ্গী নৌকা গুলোতে জুটি গুলা চিপকে বসে আছে। মাঝে মাঝে দুই একটা ট্রলার। অনেকে কেমন যেন করে তাকাচ্ছিল আমাদের দিকে। হয়ত ভাবছিল পয়সা ওয়ালাদের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে আমরা। সত্যিই আমরা বিগড়ে গেছি। যাদের কে বিগড়ে গেছে বলা হয় মূলত তারাই স্বাভাবিক। কারন কেউ কষ্ট দিলে তারা মেনে নেয়, নুতন করে আবার আরেকজনকে ধরে, দিনমজুরের সন্তান খেতে না পাওয়ার কষ্ট আহা উহু করে মানবতা দেখায়। আমরা পারিনা, আমরা বিগড়ে গেছি। তাই রিয়াদ ১৪ বছর বয়স থেকে যে দিপা কে ভালবাসে সে ফিরিয়ে দেয়ার পর নিজেকে নিয়ে জূয়া খেলে, দেড়শো কি.মি বেগে বাইক হাকায়, মানিব্যাগের পকেটে চিরকূট নিয়ে ঘোরে "যদি সম্ভব হয় মৃত্যুর পর দিপা যেন একটি বার ছূঁয়ে দেয়"। বাবার পকেট খালি করে হাজার হাজার টাকা আজিমপুর এতিমখানায় দিয়ে আসে। শাফিন, যার বাবা তার মা কে রেখে ইউ কে যাওয়ার পর এক শেতাঙ্গীকে বিয়ে করে আর ফিরে আসেনি। আলীফের কথা টা এখানে না বলাই ভাল। আমি অবশ্য ওদের চেয়ে কিছুটা কম বিগড়ে যাওয়া। তাইতো চরম ধোঁকা আর প্রতারনা পাওয়ার পরও আরেকবারে বিশ্বাস করেছিলাম আরেকজন মানুষ কে। যথারীতি সেই সুশীল মানুষ(!!!!!) টা সময়মত নিজেকে সামলে নিল, বললো "আমার নাটক দেখার টাইম নাই"।

নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে মাঝে মাঝে তুলে দেই মৃত্যুর প্রহর গুনতে থাকা কোন দূরারোগ্য ব্যধিতে ভোগা মানুষের কাছে। তারপর বাকী মাস ধার কর্জ করে চলা। আবার কখনও কখনও বিকলাঙ্গ সাহায্যপ্রার্থী কোন মানুষকেও দূর দূর করে তাড়িয়ে দেই!!!!! মন না মতি!! কারন হয়ত আমরাও আহা উহু করা ভন্ড হয়ে যাই মাঝে মাঝে!

যাকগা,সিরিয়াস কথা।আবার উঠলাম বাইকে। রিয়াদের বাইক মানেই তুফান:-/। আইজকা পরথম মন ডা চাইছিলো উল্টাই যাক বাইকটা। রাস্তার উপরে পইড়া থাক ২ ডা বীভৎস লাশ! কইত্যে জানি আরেকটা বাইক পিছনে ২ডা পুলা;);) আইসা পাল্লা দিতে লাগলো আমগো লগে। রিয়াদ রে কইলাম "দুস্ত ইস্টার্ট করুম?" কইলো "কর" আমি শুরু করলাম বহুৎ দিনের তুইলা রাখা সোলেমানী টিজ। বেশ কিছুক্ষন তাল দিল পুলা দুইডা, ধোপে না টিকতে পাইরা গেল গা। দীর্ঘ চাইর ঘন্টা রেসিং কইরা ফিরলাম। খাইলাম একসাথে। ঝরঝরা লাগতেছে এখন।

আহারে বন্ধুই সব আসলে। বন্ধূ না থাকলে বোধ হয় জীবনের ১২ আনাই ফাঁকি! বন্ধু ছাড়া কে আর বোঝে মনের যন্ত্রনা গুলো? বন্ধু তোরা আজীবন পাশে থাকিস এমনি করে, এমনিই ছায়া হয়ে, ছায়া নিয়ে!

জয় বন্ধুত্বের জয়!!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৫
৭০টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×