তোমার চোখে অন্য রকম মায়া খেলা করে
সেই মায়াটাই ছড়িয়ে থাকুক তোমার ছোট্ট ঘরে
বারান্দাতে এক ফালি রোদ তোমার হাসি হয়ে
ভালবাসায় ছড়াক আজি ফাগুন বাতাস হয়ে
আমি নাহয় তোমার গাছের সবুজ পাতা হব
পদ্ম পাতার পাশে বসে তোমায় কথা কব
যতই দূরে রইনা আমি তোমার মাঝেই আছি
থাকনা কিছু অপূর্ণতা সেটাই নিয়ে বাঁচি
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




