তোমার মনের ভাবনা গুলো পাখির মতো মেলছে ডানা
আছি আমি তোমার সাথে উড়তে এখন নেই যে মানা
চল নদীর তীর ঘেঁষে আজ হাঁটব তোমার হাত টি ধরে
আমার মনের আকাশে আজ তোমার নামের ঘুড়ি ওড়ে
অপেক্ষাতে অনেকটা কাল মেঘলা মেয়ে রইলে একা
ঠিক দেখনা কেমন করে তোমার আমার হল দেখা
এবার নাহয় একটু হাস এখন সময় শুধুই হাসার
আমরা দুজন নিজের মতো বানাবো ঘর ভালবাসার।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



