অমিত উপাখ্যান
১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেতকী আজি সহিতে না পারে
যে আপন ছিল হইবে বর
ভুলিয়াছে সবি যা ছিল কথা
হইয়াছে আজি সে পর
দূর গাঁয়ে এসে স্বজন খুঁজিয়া
বসাইল দেবী মনে
সাতটি বছর কেতকী ভেবেছে
সে ই শুধু মন কোনে
লাবন্য ভেবেছে ঢেউ কি করে আজ
মরিয়া বাঁধিতে ঘর
না জানি চমক কাটিলে তাহাকে
করিবে সহসা পর
মন যদিও দিয়াছিল তারে
স্বপন জাগিল আবার
কেতকী কাহন বুঝিয়া দেবী
খুঁজিল সে পথ যাবার
ভালবাসাটুকু থাকুক বাঁচিয়া
নাহয় হল সে ঘর
তবু জানিব সখা তুমি ছিলে
করনি কখনো পর
তরঙ্গসম অমিত ছিল
নারীকুল প্রত্যাশা
লাবন্য রুপে দেবী দেখিয়া
পাইল অমিত ভাষা
যত দেখে তাকে নিবিড় করে
ততো বেশী লাগে ভালো
বন্যা হয়ে ভাসাইলে তারে
হইলে মনেরই আলো
ভালো যদি তুমি এতই বাস
ছেড়ে গেলে কেন মিতা
কেতকী না হয় অতীত তোমার
লাবন্য ছিল যে সীতা
শোভন লালের ভালোবাসা ছিল
নিষ্পাপ এক চারা
স্বীকৃতি ছিলনা তবু যে ছিল
ভালোবাসা দিশেহারা
কেন যে ফিরাল ভালবাসা তার
তা ছিল কি দেবীর ভুল?
কি অপরাধ ছিল মোর বল
ভাবিয়া না পাই কূল
(dedicated for iron lady bondhu)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন