তোমার তোমাকে পাইনা খুঁজে, তোমার তোমাকে হারাই
আজো আমি হাঁটি একলা পথে, তোমায় ভেবে থমকে দাঁরাই
তোমায় আমি রোজ খুঁজে ফিরি হাজার মানুষের ভিরে
তোমায় ভেবে চলতে চলতে হেঁটে যাই আমি ধীরে
তুমি কি জানো? আমার বুকেতে তুমি নাম লেখা নদী
একা বসে আছি আজো অপেক্ষা, ফিরে তুমি আসতে যদি
অজানা ব্যাথা করছে আঘাত অবিরত মাথা ও বুকে
তুমি কি খুব ভালো আছো একা? আছে কি হাসি ও মুখে?
তুমি ছাড়া আমি আজীবন একা কি করে বোঝাবো বল
আমায় রেখে সেই তুমি আজ কিভাবে এভাবে চল?
একবারও কি ভেবে দেখলেনা খুব কি খারাপ ছিলাম?
আঘাতে আঘাতে দিলে কেন ঠেলে করলে আমাকে নীলাম
তোমার জন্য বাসর সাজিয়ে রেখেছি নীল ফুলে ফুলে
পাইনা যখন খুঁজে তোমাকে ধরণী ওঠে যে দুলে
ভেবে দেখেছো কি যত যাই করি তোমায় ঘিরে করি সব
তোমাকে ছাড়া ভালো লাগেনা কিছু হারাই আমি যে সব
ফিরে আসো তুমি তোমায় নিয়েই থাকবো চিরকাল
মেলা থেকে আজো কিনে এনেছি তোমার শীতের শাল
অচেতন মনে ধরা দাও রোজ আসো ফিরে চেতনাতে
তোমায় ছাড়া কাটে না রজনী একা বসে থাকি আমি রাতে
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



