আমার সবচেয়ে অপ্রিয় ও বিরক্তিকর কাজ হচ্ছে অপেক্ষা করা
কিন্তু সে কাজটাই আমাকে বার বার করতে হয়েছে, হচ্ছে হয়তো হবে
আমি অপেক্ষা করছি একটা এস এম এস , কিংবা ফোন কল কিংবা একটা ইমেইলের
আমি অপেক্ষা করছি কেউ একজন বলুক তুমি ঠিক আছো ?
নিজের ব্যাপারে আমি বরাবরি অসচেতন ছিলাম , এখনো আছি
অপেক্ষা করি কেউ একজন বলুক এই সেভ করনি কেন? তোমার কোন নীল টি শার্ট নেই
কেউ একজন বলুক বই মেলায় নিয়ে গেলেনা আমায়?
আমি অপেক্ষা করছি কেউ একজন আচমকা এসে ঠোঁটে ঠোঁট রেখে বলুক আর ছাড়বনা
অপেক্ষার প্রহর কবে শেষ হবে সেই অপেক্ষাতেও বিরক্ত আমি
মনে হয় একটা পাখিকেও এতো বছর অপেক্ষা করতে হয়না আরেক পাখির জন্য
আবার মনে হয় হয়তো কেউ একজন আমার মতোই অপেক্ষারত
শুধু বিধাতার ইশারার অপেক্ষা
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


