আমাদের মাঝে পার্থক্য শুধু সময়ের
গত বছর তুমি ছিলে এই বছর নেই
গত বছরও চুপিসারে খেজুর খেয়ে রোজা রাখতাম
তবু অফুরন্ত প্রান শক্তি নিয়ে দিন কাটাতাম
আজ ঘরে সবি হয় তবুও আমি একা
গত ৩৬৫ দিন কিংবা তিন কোটিরও বেশি সেকেন্ডে
তুমি হয়েছ মুখোশ পরা আফ্রোদিতি
ক্ষণস্থায়ী পার্থিব জগতের লোক দেখানো চাকচিক্যের মাঝে
আমার ভালোবাসা বড্ড বেমানান
নিজেকে বদলাতে না পারার কারনে নিদারুণ হাহাকারে
তীব্র যন্ত্রণায় রাত পার করেছি তোমায় ভেবে
হয়তো আমিও একদিন পারবো বদলে যেতে
হ্যাঁ তোমার মতো সুপার সনিক গতিতে ৩৬৫ দিনে পারবোনা
না হয় আমার মতো করেই একটু একটু করে বদলাবো
তোমাকে ভুলতে এতো কিছু তা নয়
বদলাবো ভালো ভাবে বেঁচে থাকতে
নিজের জন্য তো কিছু না রেখে পুরোটাই দিয়ে দিয়েছি
আমার আত্মার যে অংশটুকু আমার পরিবারে
যে অংশটুকু এখনো শ্বাস নেয় তাই না হয় বদলাবো
তবু দিন শেসে বলবো
ভালো থেকো


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


