ভালবাসা কি?
বিশাল বাংলা অভিধানটা তন্ন তন্ন করে খুঁজি ।
কিন্তু কোথাও খুঁজে পাইনা প্রকৃত অর্থটা
ভালবাসা, সেতো কষ্টেরি প্রতিশব্দ
এই সহজ কথাটা কি খেলেনি লেখকের মাথায় ।
ছুড়ে ফেলে দেই অভিধানটা ।
খাতা কলম নিয়ে বসি গভীর মনোযোগে,
ভালবাসার নতুন একটা অর্থ লেখার জন্য
নিজেই লিখতে বসি পুরো একটি অভিধান ।
০৭-০৩-২০০৭
………………………………
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



