এমনি করেই হয় তো ।। নচিকেতা ভরদ্বাজ
ঘরে ফিরে তোমায় তো স্বামী-শিশু-জাগরী নিখিল
থাকবে থাকবে ঠিক। এক ফালি আলোর ঝরণা
এখানে ছড়িয়ে দিও- সে আলোয় নদী হবে নীল
আমিও পেরিয়ে যাব দান্তের উজ্জ্বল নরক-
সে থাক আমার সখি! ভীরু মোমে মৌনের চারণা
কয়েকটি স্মৃতির দীপ। আমার কেবল থাক
. কয়েকটি বৃষ্টির পালক।
ভোর আসে ভীরু পায়ে। পাখী ডাকে। হাওয়া এলোমেলো।
নির্জন নদীর চোখে ঘুমেরাও ঝরে পড়ল-আর
তুমিও বনেদী শাড়ী বুকে তুলে-সোনালী সংসার
হাতে তুলে নিলে ফেরঃ দূর থেকে কভু দেখা গেল
কয়েকবার হেঁটে গেলে এদিকে ওদিকে; কখন যে স্নিগ্ধ স্নান সেরে
ব্যালকনিতে দাঁড়ালে এসে-শুকোতে দিলে নরম কাপড়,
কনুই উলটো করে চুল ঝাড়লে -ভিজে গামছা-
. ভিজে-আলতা বড় লাল পেড়ে
শাড়ীর প্রান্তটুকু- কখনো বা এতদূর থেকে দেখা যায়
এ গলিতে অন্ধকার-এ হৃদয় অন্ধকার-তবু কচি আলোর নকশায়
তোমার চোখের আলো পৃথিবীর নবজন্ম-
. -পান্না হয় কান্নার শহর!
পরস্ত্রী দেখতে নেই! তবু আহা কখন যে সোনালী বিকেল
নামবে জোনাকি শাড়ী গায়ে তুলে! কেটে যাবে দুরূহ প্রহর।
আজ আর আসবে না হয় তো; এসছে বাসায়
কারা যেন। এমনি করেই হয় তো মৃদু মোম জ্বলে যাবে
. কেউ নেই! শূণ্য পড়ে থাকবে ইজেল!!
নূতন দিনের কবিতা বিভাগ থেকে পূর্বের গুলো পড়ুন।
শিরোনামের সূত্র পোষ্টটি এখানে
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।