মা আমি মাদ্রাসায় যাচ্ছি। মাকে বলে ঘর থেকে বেরিয়ে এলো সাদিয়া। পিছন ফিরে আর তাকালো না সে। বাড়ি থেকে রাস্তায় উঠে একটি পর রাস্তা পেরোবার সময় হঠাৎ কোথা থেকে এক ঘাতক যন্ত্র দানব এসে যেন ঘাড় মটকালো সাদিয়ার। একটি চিৎকার যেন বাতাসের ইথারে মিলিয়ে গেল মুহুর্তেই। একটি স্বপ্নের অপমৃত্যু ঘটলো। নিহতের সাথীরা আর তার বাকরুদ্ধ মায়ের বিলাপ হয়তো থামবে না কখনো। কিন্তু এমৃত্যুর কি কোন প্রতিকার আছে।
মূল নিউজটি:
কুমিল্লা-চাদঁপুর সড়কে সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজারে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা চাদঁপুর সড়কে রতনপুর দাখিল মাদ্রাসার ছাত্রী সাদিয়া আক্তার (১৩) মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তা পারাপারকালে চাঁদপুরগামী পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হয়। নিহত সাদিয়া আক্তার রতনপুর গ্রামের চারু মিয়ার মেয়ে।
ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা কুমিল্লা-চাদঁপুর সড়ক অবরোধ করে। ফলে ঐ সড়কে ৩কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


