somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেরে গেলাম নাকি আমাকে হারিয়ে দেয়া হল?

২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু এই শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন বিশুদ্ধ বাতাস। আর এই বাতাসকে বিশুদ্ধ রাখতে সচেতন হতে হবে বিভিন্ন বর্জ্য পদার্থের যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে। তবে বাস্তবতা হল, সর্বত্রই আজ আমরা এগুলোর অব্যবস্থাপনায় বেশী সচেতন। আমাদের জীবনকে নিরাপদ, সুন্দর করতে আজ আমরা কত কিনা করছি, প্রয়োজনে ভবিষ্যতে হুমকি হতে পারে বলে মনে হয় এমন দেশকে আক্রমণ করছি। জীবনের জন্য এতকিছু করছি কিন্তু জীবনকে বাঁচিয়ে রাখতে যে নির্মল বায়ুর কোন বিকল্প নেই সে বিষয়ে আমাদের কোন ভাবনা নেই বা যথাযথ পদক্ষেপ নেই।
অমি জা.বি.’র মীর মশাররফ হলের বাসিন্দ। মাঝে মাঝে যখন ঢাকাতে আসি তখন একটা উৎসব খুব চোখে পড়ার মত, সেটা হল রাস্তার দু’ধারে ময়লা ফেলার মহোৎসব। কিন্তু এই সময় যথাযথ কর্তৃপক্ষ তার উপর অর্পিত কাজের বদলে ঠিক কি ধরণের উৎসব করেন তা আমার এই ভাবুক মনকে কৌতূহলী করে তোলে ক্ষণে ক্ষণে। মাঝে ভাবলাম যাই পৌরসভাতে গিয়ে বিষয়টা নিয়ে কথা বলি। কিন্তু কথায় আছে না নিজে ভালো হয়ে পরে অন্যকে উপদেশ দিতে হয়, তাই যখন দেখলাম প্রতিদিন হলের গেটের সামনে আমার রুমের কাছেই ময়লা ফেলা হয় তখন হল থেকেই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যেগ নিলাম।প্রথমে সাধারণ কর্মচারিদের সাথে কথাবললাম কিন্তু তারা বলল, হল অফিস থেকে যেহেতু কোন ডাস্টবিন সরবরাহ করা হয় না সেহেতু আমাদের এখানে ময়লা ফেলা ছাড়া আর উপায় কি? বেশ বলেছেন তারা, অতএব অফিসে যোগাযোগ করলাম। তাদেরকে বুঝাতে চাইলাম যে এখানে পলিথিন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ময়লা ফেলা হয় তা এখানকার পরিবেশকে বিনষ্ট করবে। তাছাড়া যখন এগুলোকে আগুনে পোড়ানো হয় তখন এর থেকে সৃষ্ট ধোঁয়া আশেপাশের বাতাসকে দূষিত করে। আর এর ফলে হতে পারে লাং ক্যান্সার, এ্যাজমা ইত্যাদির মত মারাত্নক সব রোগ। অতএব ছাত্রদের স্বার্থ বিবেচনা করে আপনাদের উচিৎ বর্জ ব্যবস্থাপনার উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা।হল অফিস হতে জানানো হল, পরে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু পরের কথা পরেই রয়ে গেল, কারণ আজও আমি যদি অফিসে যায় সেক্ষেত্রে আমাকে তাদের সিদ্ধান্তের কথা তো সেই পরে জানানো হবে। অতএব বিষয়টি নিয়ে প্রায় তিন মাস কেটে গেল কিন্তু সেই ‘পরে’ এটি কোন দিন বর্তমানে দেখা দিল না। অবশেষে সাধারণ কর্মচারীদের উপর চাপ দিতে লাগলাম ময়লা না ফেলার বিষয়ে আর বললাম অফিসে এ বিষয়ে অভিযোগ জানাতে যে আমরা কোথায় ময়লা ফেলব।এর মাঝে সরাসরি হলের প্রভোস্টের সাথে এবিষয়ে আলোচনা করলাম। তিনি বললেন, আমি পরিবেশ বিষয়ে যথেষ্ট সচেতন যেহেতু আমি জীববিঞ্জানের একজন শিক্ষক আর এবিষয় নিয়ে বিভিন্ন কাজও করে থাকি ।অতএব এ বিষয়ে তোমার আর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।আর এভাবেই কেটে গেল কিছুদিন কিন্তু কোন পরিবর্তন দেখা গেল না। হঠাৎ একদিন শুনি স্যার আমাকে স্মরণ করেছেন, কিন্তু কেন? ভাবলাম সমাধানের বিষয়ে সরাসরি আমাকে জানানো হবে কারণ স্যারের মত আমিও পরিবেশ বিষয়ে সচেতন।
কিন্তু না, যা ভেবেছিলাম সেটা নয়, ঘটল তার সম্পূর্ণ উল্টো। আমাকে বলা হল, আমি যেন কর্মচারীদের সাথে আর কোন তর্কে লিপ্ত না হই, কারণ আমি বিশ্ববিদ্যালযের একজন ছাত্র ফলে এরূপ আচরণ তিনি আশা করেন না। এরপর জানতে চাইলাম ময়লা ফেলার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হল। তিনি বললেন- সিদ্ধান্ত হল, ময়লা আগে যেখানে ফেলা হত সেখানেই ফেলা হবে এবং তুমি কর্মচারিীদেরকে কিছু বলতে পারবে না, যা বলার অফিসে বলবে।
আজ আমি সত্যি খুব কষ্ট পেয়েছি ঠিক ততখানি যদি এবিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হত আর সে ক্ষেত্রে আমি যতখানি খুশি হতাম। ভারাক্রান্ত এই মনে এখন একটাই জিঙ্গাসা---- আমি কি হেরে গেলাম নাকি আমাকে হারিয়ে দেয়া হল?
মেহেদী হাছান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফার্মেসী বিভাগ

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×