somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতি রক্ষায় বনায়নের বিকল্প নেই

৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর সৌর্ন্দয বলতে প্রাকৃতিক সৌর্ন্দযকে বুঝায়। প্রকৃতি বৈচিত্রময় বলে আজ পৃথিবী এত সুন্দর। আর এই প্রকৃতি গঠিত হয়েছে এর মাঝে বিচরণশীল ও অবিচরণশীল নানা রকম জীব নিয়ে।এসব জীবের মধ্যে প্রজাপতি প্রকৃতিকে অনেকাংশেই বৈচিত্রময় করেছে ।ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষ বিমোহিত হয় নানা রঙ বেরঙের প্রজাপতির সৌন্দর্যে । প্রজাপতি যখন ডানা মেলে এফুল থেকে ওফুলে উড়ে বেড়ায় তখন তার প্রতি মানুষের সহজাত আকর্ষণ অন্য প্রাণীর চেয়ে একটু বেশী বলা চলে।অন্যান্য প্রাণীর দিকে মানুষ ঢিল ছুঁড়ে আনন্দ পায় কিন্তু প্রজাপতির ক্ষেত্রে তার স্বাধীন বিচরণেই মানুষ সব চেয়ে বেশী আনন্দ পায়।রাতের আঁধারে যেমন জোনাকীর রাজত্ব দিনের আলোতে তেমন প্রজাপতির রাজত্ব। প্রকৃতির মাঝে নানাবিধ ফুলে প্রজাপতিরা যখন মন মাতানো রঙের মেলা বসায় তখন সত্যিই প্রকৃতির মাঝে যেন এক নতুন গতির সঞ্চারণ ঘটে।কেননা তারা বিভিন্ন ফুলে বিচরণের মাধ্যমে পরাগায়ণে সাহায্য করে। ফলে বিশাল এক বৃক্ষ ছোট্ট এক প্যজাপতির মাধ্যমে তার বংশকে টিকিয়ি রাখে ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে।প্রজাপতি এমনি এক প্রাণী যা মানুষের খাদ্যে ভাগ বসায় না বরং পরাগায়ণ ঘটিয়ে এই মানুষের খাদ্য উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা রাখে আর আকর্ষণীয় সব রঙের ডানা মেলে মানসিক প্রশান্তি এনে দেয় ।

কিন্তু বাস্তবতা হল বর্তমানে মানুষ অল্প সময়ে অধিক মুনাফার জন্য গাছ-পালা, বন-জঙ্গল কেটে কিছু নির্দিষ্ট গাছ রোপন করছে এবং ফসলি জমি তৈরি করছে। আবার অনেকে বসত-বাড়ী কিংবা দোকান-পাট তৈরি করছে। ফলে পূর্বে যেখানে বিভিন্ন গাছের সমারোহ ছিল এবং সারা বছর কোন না কোন কোন ফুল ফুটত এখন সেখানে কিছু নির্বাচিত গাছ লাগানোর কারণে কেবল সুনির্দিষ্ট সময়ে ফুল ফোঁটে। ফলশ্রূতিতে একদিকে বনাঞ্চল ধংসের কারণে যেমন তাদের আবাস স্থল কমে যাচ্ছে অপর দিকে তাদের খাদ্যেরও সংকট দেখা দিচ্ছে । এর ফলে তাদের বংশবিস্তার হ্রাস পাচ্ছে আর প্রকৃতি হারাচ্ছে তার সৌর্ন্দয ও গতি।

তবে মানুষ হিসাবে শুধু কারণ খোঁজাই আমাদের একমাত্র কাজ হতে পারে না, তার সমাধানও খুঁজে বের করতে হবে আমাদেরকেই। এই বিজ্ঞানের যুগেই আমরা ২০ ভাগ ক্ষতিকর পোকামাকড় মারতে গিয়ে ৮০ ভাগ উপকারী পোকামাকড় ধংস করছি।তবে আশার কথা হল, বাংলাদেশের বিজ্ঞানীরা বিভিন্ন উপকারী পোকা তৈরি করেছে এমনকি অনেক জায়গাতে এর ব্যবহারও শুরু হয়েছে। কিন্তু এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে না পারলে ক্রমে উপকারী পোকামাকড়ের সংখ্যা উদ্বেগজনক হারে কমে যাবে আর ক্ষতিকর পোকামাকড় বেড়ে যাবে। যার ফলে ক্ষতিকর পোকা দমনে বিভিন্ন কীটনাশকের ব্যাবহার অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং উপকারী পোকামাকড় ধ্বংসের ফলে প্রাণীকূলের ফুড চেইন হুমকির মুখে পড়বে।
এখন বর্ষাকাল চলছে আর এ সময়ই গাছ রোপনের জন্য উপযুক্ত। আমাদের উচিৎ এই সময়ে ব্যাপকহারে গাছ লাগানো। পৃথিবীর একটা সত্য নিয়ম হল প্রতিটা প্রজন্ম তার পূর্বেকার প্রজন্মের ভালো কাজগুলোকে অনুসরণ করে।আমরা কেউ চাইব না যে তারা অমাদের মত পরিবেশ বিরোধী কাজে লিপ্ত হবে।আর সেটা হলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।অতএব পৃথিবীর ভারসম্য রক্ষায় গাছ লাগানো ছাড়া আর কোন বিকল্প নেই। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে সময় ক্রমেই ফুরিয়ে আসছে কারণ গাছ কাটার সাথে তাল রেখে বৃক্ষায়ন খুবই কম। এক্ষেত্রে সচেতন মানুষ হিসাবে আমাদেরকেই অগ্রণী ভূমিকায় এগোতে হবে সকলকে বৃক্ষ রোপনে উৎসাহী করতে এবং নির্বিচারে বনাঞ্চল ধ্বংস রোধে।


মেহেদী হাছান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফার্মেসী বিভাগ
ই-মেইল[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×