somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানতে পারি না আজও

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে হারিয়েছি চিরতরে
সে কথা কিছুতেই মানি না
মানতে পারি না আজও।


কি করে মেনে নেব বল,
যখনি ঘুম থেকে উঠি
তখন ভাবি এই বুঝি মোবাইলে
কোন খুদে বার্তা এসে অপেক্ষা রত, এতগুলো কল করার পরও কেন রিসিভ করিনি,
কেন এখনও ঘুমিয়ে আমি।
আর সে আছে আমার অপেক্ষায়
কি যেন বলবে,
নিশ্চয়ই নতুন কিছু নয়, তার পরও
দিনের শুরুতে সেগুলো আমাদের কাছে নতুন,
মনে হয় একথা বলা হয় নি কখনও!



তোমার কলের সেই রিং টোনটা আর
কখনো বেজে ওঠে না।
কিন্থু লোকের ভীড়ে যখন
অন্য কারও মোবাইলে সেটা বেজে ওঠে
তখন অবচেতন এই মনে মুহূর্তে
মোবাইলটাকে স্পর্শ করে
এই বলে
তার কল এসেছে যেমনি আসত
যথা নিয়মে।


আর যখন দেখি ফোন দেখার পূর্বেই
অন্য কেউ সেটা রিসিভ করেছে
তখন বুঝি তুমি নেই,
কালের স্রোতে তুমি ভেসে গেছ
অন্য কালে,
যে কালের শুধু রাত হয় অথবা হয় দিন,
তাই তুমি বুঝ না এখন রাত শেষে
দিন এসেছে অথবা দিন শেষে রাত,
আর তাই তোমার অপেক্ষারও শেষ হয় না
আর আমিও তোমাকে পাই না এই রাত দিনের প্রবাহমান জীবনে।



সেদিন হসপিটালে দেখেছি তোমার
অসাড় দেহখানি
যা কদিন আগেও ছিল চঞ্চল, উচ্ছৃঙ্খল
কিন্তু আজ তার অব্যক্ত মুখখানি
ক্ষণ ক্ষণ ভঙ্গি পাল্টে হৃদয়ের জমে থাকা
পাহাড় সম কথাগুলো ঝর্ণা হয়ে
দু’চোখ ভাসিয়ে
আমাকে সিক্ত করে বলে যাচ্ছে-
আরও কিছুদিন বাঁচতে চাই
তোমার ভালবাসার গভীরতা মাপতে চাই
আমাকে লুকিয়ে রাখ তোমার ভালবাসার
অতল গভীরে
যেখান থেকে কোন কিছুই আমাকে
আলাদা করতে পারবে না তোমার থেকে।
কথা দাও,
আমাকে লুকিয়ে রাখবে,
খুঁজে পেতে দেবে না কাউকে
কথা দাও,কথা দাও!!


জানি কতটা ভালবাস আমায়
ভালবাস কল্পনার শত রঙে আমাকে আঁকতে
আপন মনে, মনের অজান্তে শতশত ছবি
যেখানটা রঙধনু করে খেলা, করে মেলা।


বলেছিলাম,তাকে কি বাঁচানো যায় না ডাক্তার?
তুমি তো কত জনকেই না মৃত্যুর হাত থেকে টেনে আন
এই জীবন নগরীতে
তবে তার বেলা কেন তোমার এই অপারগতা?
আমি তাকে হারাতে চাই না,
চাইনা এক মুহূর্তের জন্য তাকে
চোখের আড়াল করতে.
সে আমার সকল কাজের প্রেরণা,
এক গোপন শক্তি।


কিন্তু না, কেউ পারলনা
তাকে মৃত্যু নগরী থেকে টেনে আনতে,
সবাইকে কাঁদিয়ে, শোকের চাদর বিছিয়ে
চলে গেল পৃথিবীর এই সসীম সীমান্ত ছেড়ে
ভালবাসার হৃদয়টাকে নিয়ে অসীমে
আর ফেলে গেল তার এত দিনকার বন্দি খাঁচা,
যাতে ছুঁয়ে দিলে আর শিহরণ জাগে না,
নড়েও ওঠে না,
কেবল নির্বাক, নিশ্চল, স্থির চিত্রের মত যেন বলে যায়,
আমার আজ কোন অভিমান নেই,
নেই কোন অভিযোগ বরং
যখন খুশি আমাকে স্মরণ করো,
ডেকো আমায় পাবে তুমি
যেমন
নীল আকাশে সূর্যের সামনে হঠাৎ
এক খন্ড মেঘের মত,যা কেবল
অল্প সময়ের জন্য ছাঁয়া দিতে
পারে রৌদ্রে ক্লিষ্ট কোন পথিককে,
তবুও তো পারে!


দূরারোগ্য ক্যান্সার বাসা বেঁধেছিল তার ভেতরে
যেখানে ছিল কেবল আমার বসবাস,
আমি কিংবা সে কেউ জানতে পারিনি,
আমাদের মাঝে কে যেন এসেছে
দুজনকে আলাদা করতে চিরতরে।
কিন্তু যখন জানতে পারলাম তখন
বড় দেরি হয়ে গেল।

পুরোটা গ্রাস করে ফেলেছে তাকে
সেই নীরব ঘাতক,
কেবল বেঁচে ছিল কটি দিনের তরে।
শান্ত্বনাময়, অপলক নেত্রে চেয়ে থাকা
আর অতীতের দিকে ফিরে দেখা আর
বারবার হিসাব মেলানো।


না,
কিছুতেই মিলছে না
আমার জীবনের হিসাব-নিকাশ।
কারণ, কেবল তার বিনাশে
এ হিসাব-নিকাশ মিলবে না।
আমি যেদিন তাকে সত্যিই পাব
কেবল সে দিনই মিলবে আমার
সেই প্রথম দিনগুলোর হিসাব-নিকাশ
তার আর আমার জীবনের শত চাওয়া-পাওয়া,
স্বপ্নের বাসা বাঁধা আর
বারবার ভাঙ্গা।

আমি এখন বড় ব্যস্ত
আমার হিসাব-নিকাশ কবে মিলবে,
কিভাবে মিলবে।
পথ না জানা পথিক যেমন কোন
অসীম অরণ্যে খুঁজে ফিরে সেই
সীমান্ত, যা তার গন্তব্য অথবা
কোন পথিক, দিকহীন মরুভূমির বুকে
অনন্ত হেঁটে চলা
বিরতিহীন, ক্লান্ত-শ্রান্ত ওষ্ঠাগত জীবনকে নিয়ে
যেটা এখন তার কাছে বড় বোঝা।

আজ আমার জীবনটাও যেন ক্রমশঃ
হয়ে আসছে বড় বোঝা
কারণ, গোলাকার এই পৃথিবীর সর্বত্র
খুঁজে ফিরছি অবচেতন মনে তাকে
মিছামিছি খুঁজে পাবার
কিন্তু বারেবারে খুঁজে পাই
এই পৃথিবীর কেন্দ্র।


বুঝি, সে আমার সীমান্তের বহুদূরে
সেই সীমান্ত কোন জীবিত আত্নার পক্ষে
অতিক্রম করা সম্ভব নয়, সম্ভব কেবল তার পক্ষে
যে তার দেহটাকে ফেলে রেখে যেতে পারবে
এই অসাড় পার্থিব জীবনে আর
পাড়ি জমাতে পারবে তার আত্নাকে নিয়ে অসীমে,
মহালোকে, মহাশূন্যতায়।

তাই আমি কেবল,
পৃথিবীর কেন্দ্রে ফিরে আসি বারবার
কিন্তু সেই সীমান্ত অতিক্রম করতে পারিনি,
পারছি না আজও।

কারণ আমি যে বেঁচে আছি
তার স্মৃতি আর এক ভ্রান্ত বিশ্বাস নিয়ে
তাকে হারাতে পারি না,
পারব না কোন দিন।


মেহেদী হাছান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফার্মেসী বিভাগ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×