উত্তরণ
৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তরণ
আহমেদ মেহেদী নিজামআমি পার হব আজ দূর পারাবার
আমি পার হবে আজ ঘন আঁধার
আমি ভেঙে দেব এই কারাগার
আমার আপন হাতে।
আজ গাইবে পাখি আত্মহারা
আজ বইবে বাতাস পাগলপারা
আজ নীল গগনে উঠবে ভরা
পূর্ণিমারই শশী।
আমি দেখবো তাহা বসি
সাথে নিয়ে মুগ্ধ হৃদয়
স্বপ্নাবিষ্ট কবি।
আমি বুনো ফুলের গন্ধ মাখি
সেই আলোকে হাঁটবো আজি
সঙ্গী হবে বৃক্ষরাজি
নীল আকাশের তারা।
আমি হাতে নেব রক্তজবা
আজ দূর বনেতে হবে সভা
আজ মুক্ত হবে কন্ঠধারা
নূতন দিনের গানে।
আমি ছেড়ে যাব এই জমানা
অন্য কোন খানে।
আমি ফিরে পাবো শক্তিধারা
আবার আমার প্রাণে
নূতন ফুলের ঘ্রাণে।
পাষাণ ভেঙে ঝর্ণাধারা
নামবে আজি আপনহারা
আজ মুছে যাবে অশ্রুধারা
পাখির কলতানে।
নবীন প্রাণের ফল্গুধারা
ঝরঝরিয়া হবে সারা
আজ ভেঙে যাবে প্রাচীর কারা
কুহুকুহু গানে।
আজ ধমনীতে রক্তধারা
উচ্ছ্বসিয়া দেবে সাড়া
আজ বইবে ধারা দুকূল হারা
সাগরেরও পানে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন