somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ V for Vendetta (2005)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

V for Vendetta (2005)
Genre: Action | Sci-Fi | Thriller
IMDb Rating: 8.2/10
My rating: 9.0/10
IMDb Link: http://www.imdb.com/title/tt0434409/
Director: James McTeigue
Writers:Larry Wachowski & Andy Wachowski
Stars:Hugo Weaving, Natalie Portman
Cinematography: Adrian Biddle
Distributed by: Warner Bros. Pictures

কিছু কথাঃ
৫ই নভেম্বর(V দিবস ;) ) উপলক্ষে আমার লেখা একটি বিশেষ মুভি রিভিউ।মুভিটা আমিও একটু দেরিতেই দেখছিলাম আর এখনো যারা দেখেন নাই তারা আর দেরি করবেননা।
V For Vendetta মুলত একটি কমিক যা Alan Moore এর রচনা। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।

মুভির ঠিক শুরুতে আপনি শুনতে পারবেন,
“Remember, remember, the Fifth of November, the Gunpowder Treason and Plot.
I know of no reason why the Gunpowder Treason should ever be forgot”
আসলে এর ভিতরই অনেক কিছু লুকিয়ে আছে।ঘটনার শুরু ১৬ শতক থেকে যখন রাজা জেমস ব্রিটেনের সিংহাসনে বসে।অমানসিক নির্যাতনের কারণে ক্যাথলিকরা রাজা জেমসের প্রতি ক্ষিপ্ত ছিল এবং তারা ১৬০৫ সালে একটি পরিকল্পনা করে যার উদ্দেশ্য ছিল ৫ নভেম্বর রাজাকে হত্যা করা এবং ব্রিটিশ পার্লামেন্ট হাউস উড়িয়ে দেয়া। পরিকল্পনা অনুযায়ী বারুদ কামান জোগাড় করার দায়িত্ব পরেছিল Guy Fawkes নাকম এক ক্যাথলিকের উপর। ১৬০৫এর ৪ঠা নভেম্বর রাতে বারুদ সংগ্রহ করতে গিয়ে ধরা পরেন ফকস। ১৬০৬এর ৩১শে জানুয়ারি অন্য সহযোগীদেরসহ ফকসকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। উপস্থিত জনতা উৎফুল্লস্বরে এই দৃশ্যকে স্বাগত জানায়।
তখন থেকে ব্রিটিশরা প্রতি বছর ৫ নভেম্বর “Guy Fawkes night” পালন করে।
মুভিতে ‘V’ এর মুখোশটির নাম “গাই ফকস মাস্ক” ।
খেয়াল করবেন এই মুখোশটা বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের সময় বাংলাদেশী হ্যাকাররা ব্যাবহার করেছিল।

কাহিনী সংক্ষেপঃ
প্রেক্ষাপট ২০২০ সাল যখন স্বৈরাচার sutler ব্রিটেনের ক্ষমতা দখল করে।তিনি একটি বায়োলজিকাল প্রোজেক্ট শুরু করেন সেখানে গবেষণার জন্য বিভিন্ন স্তরের মানুষদের ধরে নিয়ে যাওয়া হত।নভেম্বরের ৫ তারিখ সেই ল্যাবরেটরিতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে।সেখান থেকে শুধু V জীবিত ফিরে আসতে পারে। তখন থেকে V স্বৈরাচারী সাটলার এর বিরুদ্ধে দাঁড়ানো শুরু করে। একদিন ৫ নভেম্বর রাতে Eveyর সাথে দেখা হয় তার। Eveyকে পুলিশের হাতে ধর্ষণ হউয়া থেকে রক্ষা করে V । তখন থেকে Eveyর প্রতি ভালবাসা জন্মাতে থাকে Vর। ঐদিন আবার পুরাতন কোর্ট রুম ধ্বংস করে দেয় V । কিছুদিন পর তিনি এক টিভি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর উপদেশ দেন এবং ঠিক ১২ মাস পর ৫ নভেন্মর ব্রিটিশ পার্লামেন্ট ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেন।
এর পর থেকে V প্রস্তুতি নিতে থাকে পার্লামেন্ট ধ্বংসের এবং তার জানান দিতে তিনি শহরের প্রতিটা ঘরে ঘরে “গাই ফকস মাস্ক” পাঠাতে থাকেন।
এরই মধ্যে তিনি আবার ঐ এক্সপেরিমেন্টে নিয়োজিত ব্যাক্তিদের একের পর এক হত্যা করতে থাকেন।
বছর ঘুরে আবার ৫ নভেম্বর আসে।পার্লামেন্ট ধ্বংসের সকল প্রস্তুতি সম্পন্ন করেন তিনি এবং Sutlerকে হত্যারও।

অবশেষে V সফল হতে পেড়েছিলেন কি না? তা আপনারা মুভিতেই দেখে নিবেন।

যদি বলেন শুধু পরিচালনার জন্য এই মুভি খ্যাতি পেয়েছে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন।আমি বলবো এই মুভিতে পরিচালনার চেয়ে স্ক্রিপ্ট আর স্রিনপ্লের দাপট বেশি। Andy Wachowski ও Lana Wachowski র অসাধারণ একটা চিত্রনাট্যের ফসল এই মুভিটি। Hugo Weaving(V) এর অভিনয় নিয়ে কিছু বলার নাই। মুখোশের ভিতরে পুরোটা মুভিতে তার অভিনয় দেখলে আপনার মনে তার প্রতি একটা পছন্দ অবশ্যই জন্ম নিবে।আর Natalie Portman এর অভিনয়তো বরাবরের মত অনবদ্য।মুভিতে ভি তার নিজের পরিচয় দিতে গিয়ে একটা ডায়লগ দেয় যার অর্থ হয়তো আপনাকে বুঝতে গেলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে।
যারা যারা দেখছেন আমি নিশ্চিত তাদের পছন্দের লিস্টে অনেক উপরের দিকেই এই মুভিটা আছে।আর যারা যারা এখনো দেখেন নাই আমি বলবো, তারাতারি দেইখা ফেলান।মরার পর আর হাজার চেষ্টায়ও এই রকম মুভির সাথে সাক্ষাৎ হবেনা ;) ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×