somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে সুপারম্যান

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রে মুক্তির ১৫ দিনের মাথায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সুপারম্যান সিরিজের নতুন ছবি ‘ম্যান অফ স্টিল’। আর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এই অভূতপূর্ব সুযোগটি করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ২৮ জুন থ্রি ডি প্রযুক্তি সম্বলিত থিয়েটারে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। আগামীকাল সন্ধ্যা ৬টায় এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

লাইফ অব পাই, আয়রন ম্যান থ্রি’র মতো সাড়া জাগানো ছবির পাশাপাশি ‘ম্যান অফ স্টিল’-এর আগমন ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য যেমন আনন্দবার্তা বয়ে আনছে তেমনি আনন্দ জোয়ার চলছে জনপ্রিয় কমিক প্রকাশনা সংস্থা ডিকে কমিকস-এ ও। কারণ, ‘সুপারম্যান’ এবার উদযাপন করছে ডায়মন্ড জুবিলি।

১২ জুন বেরিয়েছে এই সিরিজের নতুন কমিক। আর ১৪ জুন মুক্তি পেয়েছে সুপারম্যান সিরিজের বহুকাঙ্খিত ছবি ‘ম্যান অব স্টিল’। মুক্তির আগেই আলোড়ন তুলেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্সের এই ছবি। ধারণা করা হচ্ছে নতুন এই সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান।

ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা এবং সে এই পৃথিবীর নয়। তারুণ্যে সেই শিশুটিই তার উৎস খুঁজে বেড়ায়, জানতে চায় কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক কার্ক কেইন্টের বেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোই হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য।

এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে আসছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। তবে হলিউডে তিনি নতুন নন। ফ্রিদা পিন্টোর সঙ্গে ‘ইমমর্টালস’ ছবিতে তাকে দেখা গেছে। তবুও সমালোচকদের মতে এ যাবৎকালের সবচেয়ে আকর্ষণীয় সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি। এবার তার পোশাকটাও নতুন। দর্শকদের সামনে এক নতুন সুপারম্যান স্যুটে হাজির হচ্ছেন তিনি।

ছবির প্রচারের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে ‘ম্যান অব স্টিল’। নকিয়া, সিয়ার্স, ক্রিসলারের মতো ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রচারের অংশীদারিত্বের রেকর্ড কেবল এই ছবির। আগাম টিকেট বিক্রিতে ‘আয়রনম্যান থ্রি’কেও ছাড়িয়ে গেছে এই ছবি। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি- এর সব শাখায় ফেলা যায় সুপারম্যান সিরিজের এই নতুন ছবিকে।

আর চলচ্চিত্রবোদ্ধারা তো বলেই দিয়েছেন, অ্যাকশনধর্মী ছবি কেমন হয় তা জানতে হলে দেখতে হবে ‘ম্যান অব স্টিল’। চলচ্চিত্র সমালোচক জিমি ফলঅন মনে করেন- এই ছবি দেখে বড় বড় চোখে, বিস্ময়ে কখন যে সবার মুখ হা হয়ে যাবে টেরই পাবে না কেউ!
Source : dhakatimes24.com
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×