somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানার পরকীয়ার বলি মিতানুর? এই গুলোর বিচার কে করবে?

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বামী শাহানূর রহমান রানার পরকীয়ার বলি হলেন জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর। শাহনূরের পরকীয়াকে মানতে না পেরে মিতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, দীর্ঘ ২৪ বছরের সংসারে স্বামীর কাছ থেকে এ ধরনের আচরণ মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন এ অভিনেত্রী।

মিতা নূরের বাবা ফজলুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘রানা মিতা নূরের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। যে কারণে এসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মিতা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

তিনি মিতার মৃত্যুর জন্য রানাকেই দায়ী করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শাহানূর রহমান রানা।

এদিকে, লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে মিতা নূরের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ সোমবার বিকালে ঢাকাটাইমসকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিতা নূর আত্মহত্যা করেছেন।’

তিনি বলেন, ‘আত্মহত্যাজনিত মৃত্যুর যতোগুলো কারণ থাকে তার সবগুলোই মিতা নূরের দেহে পাওয়া গেছে। এছাড়া শরীরের বাইরে বা ভেতরে কোনো ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি।’

জানা গেছে, স্বামী রানার পরকীয়া নিয়ে মিতার সঙ্গে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। গত শনিবার দুপুরে বাসাবোতে মায়ের বাড়ি যান মিতা। সেখান থেকে নিকেতনে তার স্বামীর অফিসে আসেন। অফিসে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাঙচুর করেন মিতা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলী আজমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সেখানে যায়। এ সময় মিতা নূর তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চান। কিন্তু, তাকে বুঝিয়ে শান্ত করা হয়। এরপর রোববার আর বাড়ি থেকেই বের হননি মিতা নূর।

রবিবার দুপুর ৩টার দিকে রানা বাসায় এলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন তারা। রাত ১০টার দিকে রানা বাসায় এলে ছেলেদের সঙ্গে কথা বলে তারা ঘুমাতে যান।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠেন রানা। এরপর বসার রুমে যেয়ে মিতার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পুলিশ দুপুরে মিতা নূরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মিতা নূরের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে রানার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

মিতা নূরের গাড়িচালক সবুজ ঢাকাটাইমসকে বলেন, ‘কিছুদিন ধরে ম্যাডাম (মিতা নূর) ও স্যারের (রানা) মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। ম্যাডাম যখন মোবাইল ফোনে কথা বলতেন, তখন খুব উচ্চ স্বরে রাগান্বিত হয়ে কথা বলতেন।’

স্বামী শাহানূর, দুই ছেলে শেহজাদ নূর ও সাদমান নূরকে নিয়ে মিতা নূর গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ১৬ প্রাসাদ লেকভ্যালি অ্যাপার্টমেন্টের ছয়তলায় থাকতেন।

১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘সাগর সেঁচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিতা নূরের অভিষেক হয়। ১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক পরিচিত পান। এরপর তাকে নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যায়।

টিভি নাটকে অভিনয় ও মডেলিংয়ের পথ ধরে ২০১১ সালে নাট্য নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিতা নূর। ওই বছর ‘চৌঙ্গালি’ নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেন তিনি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×