somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা সংবাদ শেয়ার করলাম ...আনসারুল্লাহ বাংলা টিমের ‘হিট লিস্ট’ : প্রধানমন্ত্রীসহ ১২ বিশিষ্ট ব্যক্তি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে হত্যার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)। ১২ জনের তালিকায় আরো ছিলেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, শাহরিয়ার কবির, সরকারের কয়েকজন মন্ত্রী ও ব্লগার। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন এবিটি’র আধ্যাত্মিক গুরু জসিমুদ্দিন রাহমানী ও গ্রেপ্তার হওয়া দলের অন্য সদস্যরা। বৃহস্পতিবার দেশ টিভির অনলাইন ভার্সনে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পর এদের হত্যার পরিকল্পনা করা হয়। এই হত্যা পরিকল্পনা সফল হতে তৈরি করা হয়েছিল ‘কিতাল সেল’।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদলে গড়ে উঠা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আধ্যাত্মিক গুরু জসিমুদ্দিন রাহমানী গত মার্চেই গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সংগঠকদের নাস্তিক ও মুরতাদ হিসেবে আখ্যা দিয়ে ফতোয়া দেন। সেই ফতোয়া ওয়েব পোর্টালে প্রচারও করা হয়। তার সেই ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে ব্লগার রাজীবকে হত্যা করে এবিটির সুইসাইড স্কোয়াডের সদস্যরা।

একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক শাহরিয়ার কবির, শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালসহ বেশ কয়েকজনকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘যাদেরকে তারা ভিন্ন মতাবলম্বী মনে করে, যারা মুক্ত চেতনা-স্বাধীন চিন্তা চেতনায় বিশ্বাস করে তাদেরকেই তারা শত্রু মনে করে। তারা মনে করে তাদের তেহরিক-ই-তালেবান টাইপের যে রাষ্ট্র গঠন, সেটার পক্ষে এরা বাধা হয়ে দাঁড়াবে। ফলে আগে থেকেই তাদেরকে নজরে রাখা এবং প্রয়োজনে এরা আরেকটু শক্তি সামর্থ অর্জন করলে এদেরকে কীভাবে নির্মূল করা হবে সেই পরিকল্পনাও তারা করছিল বলেও স্বীকার করেছে।’
যেহেতু সংবাদটা আমার না তাই যে খানথেকে নিয়েছি সুত্র দিয়ে দিলাম সংবাদ টি প্রিয়.কম থেকে নেয়া
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×