somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মেহেদী ইকবাল রমি
কৈশর থেকেই লেখালেখি, আবৃত্তি ও বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত। দেশের বিভিন্ন লিটল ম্যাগ, দৈনিক পত্রিকা সহ অননেট-এ লেখালেখি ছিল অবিরত।

কথোপকথোন, (১)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঃ হ্যালো রমি?
ঃ সন্দেহ নেই, কিন্তু আপনি?
ঃ আমি এলীন।
ঃ আপনাকে তো ঠিক চিনতে.....
ঃ প্লীজ রমি, ইয়ার্কি করবেনা।
ঃ কি আশ্চর্য, আপনি আমার নাম ধরে ডাকছেন! মিস্‌টোরিয়াস মনে হচ্ছে!
ঃ রমি, প্লীজ।
ঃ গলাটা কেমন চেনা চেনা লাগছে!
ঃ আমি ফোন রেখে দিচ্ছি।
ঃ তাইতো বলি, এবার চিনেছি। তুমি এলীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। ক্লাসের সব থেকে অনন্যা মেয়ে। সাহিত্যচর্চায় অসাধারন কৃতিত্বের অধিকারিনী।
ঃ রমি, ফাজলাম বন্ধ কর। কথাটা জরুরী।
ঃ আচ্ছা বলো কি খবর?
ঃ কাল সারাদিন ঘুরব, ক্লাস করবোনা।
ঃএই তোমার জরুরী কথা!
ঃ হুঁ।
ঃ আমিতো ভাবলাম তুমি হয়তো গৃহবন্দী। আমাকে বীরের বেশে এসে উদ্ধার করতে হবে তোমাকে।
ঃ নাহ্‌ মশাই, সে সময় এখনও আসেনি। মনটা একদম ভালো নেই। কাল ক্যাম্পাসে নবনীতাকে ফয়সাল কিভাবে অপমান করলো দেখেছো! ধর্মীয় গোঁড়ামি, জাতিভেদ প্রথা কবে মানুষের মন থেকে দূর হবে বলতে পার!
ঃ আমারও খুব খারাপ লাগলো। ধর্মতো মানুষেরই প্রয়োজনে সৃষ্ট আাদি শিল্প। শিল্পকে ভালোবাসা আর তার প্রতি অন্ধ বিশ্বাস-দুটো ব্যাপারই ভিন্ন।
ঃ থাক ওসব কথা, তুমি কাল আসছ তো?
ঃ না এসে উপায় আছে? তুমি বললে আমি মধ্যরাতের নীরবতা ভেঙে ছুটে আসতে পারি।
ঃ থাক, মধ্যরাতের নীরবতা ভাঙার দরকার নেই, কাক ডাকা প্রহরে আসলেই চলবে।
ঃ ভোরে ওঠাটাই তো একটা সমস্যা।
ঃ কানের কাছে অ্যালাম ওয়াচ নিয়ে ঘুমাবে। ঠিক আটটা। কলাভবন।
ঃ আটটা! মানে সময়টা আর একটু বাড়ানো যায়না? এই ধরো এগারটা। তুমিতো জানই সকালে ঘুম থেকে উঠতে না পারাটা বাঙালীর একটা জাতীয় সমস্যা যার সমাধানটা খুব জটিল। তাছাড়া অত সকালে আমরা করবটা কি?
ঃ হাটবো।
ঃ হাটবো! মানে অতঃপর হিমু আর হিমি রাস্তায় রাস্তায় হাটিয়া বেড়াইতে লাগিলো?
ঃ ঠিক আটটা। কলাভবন। মনে থাকবে?
ঃ থাকবে বাবা থাকবে।
ঃ রাখছি তাহলে, শুভরাত্রী।
ঃ শুভরাত্রী।

চলবে.....
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×