somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র কোটা পদ্ধতির সংস্কারেই কি সমাধান!

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বি সি এস পরীক্ষায় যে ধরনের পরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হয়- এর মধ্য দিয়ে মেধা যাচাই হয় বলে ব্যাক্তিগতভাবে আমার হয় না। এই পরীক্ষা পদ্ধতিতে মুখস্থ করার দক্ষতাকেই সবচেয়ে বেশী অগ্রাধিকার দেওয়া হয়। ছোটদের বিশেষ করে বাচ্চাদের মুখস্থ করার শক্তি বড়দের থেকে বেশী বলেই আমার ধারণা। আমি মোটামুটি নিশ্চিত- কেবলমাত্র এস এস সি পরীক্ষায় উত্তীর্নদের যদি অন্যদের পাশাপাশি বি সি এস পরীক্ষায় প্রতিযোগীতা করতে বসিয়ে দেওয়া হয় তাহলে তারাই অন্যদের চেয়ে অনেক বেশী ভালো করবে।

বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ।
ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য। কোটার ভাগাভাগিতে এই ৪৪ শতাংশ পড়েছে মেধার কোটায়। এই মেধা কোটা ৫০ শতাংশের কম হওয়া উচিত নয় বলেও কোন কোন বুদ্ধিজীবী মনে করেন(তথ্য সূত্র- বিডি নিউজ২৪ ডট কম)। এটাকে অবশ্য আমার মতে মেধা কোটা না বলে মুখস্থ বিদ্যায় পারদর্শী কোটা বলা উচিত।

কোটা পদ্ধতি অনেক সেকেলে একটি পদ্ধতি, এবং এর আর একটি বড় সুবিধা হল কোটা পদ্ধতির মাধ্যমে অনেক বেশী দূর্নীতির আশ্রয় নেয়া যায়, নিজেদের লোকজনকে নিয়ে এসে বসিয়ে দেওয়া যায়। কিন্তু পরীক্ষা পদ্ধতির পরিবর্তন না করে প্রকৃত মেধাবীদের আসার সুযোগ করে না দিলে কোটা প্রথা বাদ দেওয়া না দেওয়ার মাধ্যমে তেমন কিছু এসে যায় না। তার মানে আমি বলছি না যে কোটা প্রথা বহাল থাকুক। আমি বলতে চাইছি কোটা প্রথা যেমন উঠিয়ে দিতে হবে, তার চেয়েও অনেক বেশী গুরুত্বের সাথে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয়ে মনযোগ দিতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল- পরীক্ষার প্রশ্ন -পত্র ফাঁস ও কোঠা প্রথার বিরুদ্ধে অনেক সময় আন্দোলন করতে দেখি, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন বিষয়ে কাউকে কখনো আন্দোলন করতে দেখলাম না। আফসোস!

আরেকটি বিষয় সকলের খেয়াল রাখা উচিত- ৩৪ তম বি সি এস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে শাহবাগে বাদ পড়া শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে সেখানে যেন জামাত-শিবির, হেফাজত, ধর্মীয় কোন মৌলবাদী শক্তি যেন ঘাপটি মেরে বসে থেকে তাদের ঘৃণিত শক্তির প্রকাশ যাতে না করতে পারে। পূর্বে বহুবার এরকমটি হয়েছে বলেই এবারও আশংকা জাগছে।



৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×