দেশে এখন তাজ উদ্দিনের মেয়েকে নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ সাইটে ঝড় বইছে ।
বিএনপির কিছু নেতা আলহাদে আটখানা হয়েগেছেন । ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়াও বলেছেন তাজ উদ্দিনের বড় মেয়ের কথাটা সত্য । কারণ তারা মনে করেছে তারেকের অপকৌশল টিকছেনা, জিয়াকে বঙ্গবন্ধুর উপরে তোলার , তবে এবার ত বঙ্গবন্ধুকে ছোট করা গেছে তাজউদ্দিনের কাছে !! ভ্রান্তিবিলাস ................
তাজউদ্দিনে বড় মেয়ে সারমিন বলেছেন , বাংলাদেশের ইতিহাস তাজউদ্দিনের যুগথেকে শুরু ।
একথার অর্থ হিসেবে দেখিয়েছেন তাজ উদ্দিন মুক্তিযুদ্ধের শুরু থেকে কি সাহসীকতার সাথে লড়ে স্বাধীনতা উপহার দিয়েছেন । হ্যা ....... তাজ উদ্দিনের অবদানই একমাত্র স্বীকার করা যায় বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি কি পরিশ্রম করেছেন । সত্য বেড়িয়ে এসেছে , বিএনপিও এতদিনে শারমীনের কথা একটু একটু গিলতে শুরু করেছে । এতে হবেকি মানুষ ইতিহাস নতুন করে সত্যকে জানতে চাইবে । কিন্তু জিয়াকে যা মনে করত হতবোকারা তাদেরও তাজ উদ্দিনকে জানা হবে ।
আসলে , তাজ উদ্দিন ছিলেন রামায়ণের ভরতের মত , যিনি রামের বনবাসের সময়ে অযোধ্যা রাজ্য কত দক্ষতার সাথে সামলেছেন । তিনি ভাই রামের অবর্তমানে তার পায়ের পাদুকা নিয়ে সিংহাসনে রেখে মাটিতে বসে দেশ পরিচালনা করেছেন । কিন্তু রামায়ণের নায়ক ভরত নয় , রামই .........
বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুই নায়ক । তাজ উদ্দিন সাহেব ভরতের মত দায়িত্ব সামলেছেন । ভরত যেমন রামের পাদুকা সিংহাসনে রেখে রাজ্য পরিচালনা করেছেন । তেমনি তাজ উদ্দিন বঙ্গবন্ধু আদর্শকেই হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন । শত প্রবঞ্চনাতে কান দেননি , বরং তা রূখে দিয়েছেন , আবার মুজিবনগর সরকার গঠন মুক্তিযুদ্ধে ১১ টি সেক্টরের দায়িত্ব প্রদান , বিদেশিদের পলিসিতে যুদ্ধ সবকিছুই সামলেছে । তাকে ইতিহাসের মুকুটহীন সম্রাট বলা দরকার ।
তবে রাম ছাড়া যেমন রামায়ণ রচন হয়না , তিমনি বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ রচনা হয়না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



