আয়নার মতো অবিশ্বস্ত আর
গোপন রোগের মতো একান্ত তুমি
অপরাহ্নে এসেছিলে।
সেই ঘ্রান রয়ে গেছে ঘরময়;
আলিঙ্গন আর চুম্বনের দাগ শরীরে ছড়ানো।
ঝর্ণার জলের মতো উচ্ছ্বাসপ্রবন তুমি
দীর্ঘক্ষনব্যাপি আর প্রবল-
হৃদয়ের আঁধারের অপার অতলে
যত ক্লেদ থাকে, মর্মবেদনার পাশে
যত থাকে কুসুমিত পাখিদের গান
সেইসব স্ববিরোধ কেন তবে
স্পষ্ট হয়ে আসে আজ-
ফুলে ফলে ভরে ওঠে বিরহবাগান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


