আজ শেষ হল বাংলাদেশ ক্রিকেট এর আরও একটি সফল অধ্যায়।আমরা ক্রিকেট প্রেমীরা সত্যিই খুশি।আমাদের খেলোয়াড়েরা সুপার খেলেছে।তবে এই পুরো সিরিজটা আরও বেশী আমাদের হতে পারত।ঢাকা টেস্ট আমাদের জেতা টেস্ট ছিল,পারলাম না।খুলনা টেস্টএ ঘুরে দাঁড়ানোর পর আমরা কমপক্ষে ড্র করতে পারতাম।টেস্ট সিরিজটা আমরা পেতাম ১-০ তে।হয়নি।
ওয়ানডে সিরিজ এ তৃতীয় ম্যাচ আমরা জয়ের কাছে এসে হেরে গেছি,আমি মনে করি ম্যাচটা আমরা জিততে পারতাম।চতুর্থ ওয়ানডে ২১২ রানের মামুলি টার্গেট টপকাতে পারলাম না,এমন কি আরও একটি ৫৮ এর দিন উঁকি মারছিল মনে,সৌভাগ্য হয়নি।সব সময়ের মত এবারও কাঠগড়ায় ব্যাটিং।খুব সহজেই সিরিজ টা হতে পারত ৫-০,হয়নি।
টি২০ টা ভাল খেলেছে ছেলেরা,তাদের সীমিত দক্ষতা দিয়ে সবটুকু চেষ্টা করেছে।
সর্বোপরি ২টেস্ট,৫ওয়ানডে,১টি২০ মোট ৮ টি খেলায় আমরা ৬-১ বা ৬-২ এ জিততে পারতাম যা এখন হল ৩-৫,মানে মোট বাংলাদেশের জয় ৩ টি, ওদের জয় ৫ টি তে, যদিও ওয়ানডে সিরিজ আমাদের। কিন্তু জয়ের শতকরা হিসাব ওদের দিকে বেশী।যাহোক এসব এখন শুধুই পরিসংখ্যান।
অভিনন্দন বাংলাদেশ দলকে।
এবার রাজনীতির কথায় আসি।হিংস্র রাজনীতির থাবায় অসহায় ভাবে বলি হল আরও একটি প্রাণ,বিশ্বজিৎ।হয়ত কিছুদিন পর এমন আরও একজন বলি হবেন ধারাল চাপাতির কোপে অথবা আত্মঘাতি বোমা হামলায়।হয়ত সে হতভাগা আমি,কিংবা আপনি,কিংবা বিশ্বজিৎ নামে আর একজন।তাতে কারো কিছু যাবে আসবে না,জীবন চলবে আপন নিয়মে।
আমি বাজি ধরে বলতে পারি,এখনও পর্যন্ত শনাক্তকৃত বিশ্বজিৎ এর হত্যাকারীদের কোন বিচার হবে না।কিসসসু হবেনা,বরং এদের দল থেকে পুরস্কৃত করা হবে,পুনর্বাসিত করা হবে,দেওয়া হবে পুলিশে চাকুরী বা কোন সরকারি চাকুরী বা কোন ফ্লাইওভারের কাজ,বা হয়ত কেউ করবে এমপি নির্বাচন,তাদের ভোট দিয়ে নির্বাচিত করব আমরা।বিশ্বজিৎ হয়ে থাকবে নোংরা রাজনীতির একটি ইস্যু,যার মেয়াদ থাকবে পরবর্তী সরকার পর্যন্ত।শেষ।
এবার একটু আমার কথা বলি।আমার জীবনে এটাই এই প্রথম লেখা।প্রথম ব্লগ।জানিনা এটা কতজন দেখবে,কতজনের ভাললাগবে,কতজনের ভাললাগবেনা।ব্লগ লিখব মনস্থির করার সময় প্রতিজ্ঞা করেছিলাম নিজের লেখার সাথে কখনও প্রতারনা করবনা,যা আমার মনের কথা তাই লিখব,শুধু তাই লিখব।
প্রথম ব্লগটাতেই বেশী নেগেটিভ লিখে ফেললাম।আসলে চারপাশে এত নেগেটিভ,নিজের মনকে চেষ্টা করলেও পসিটিভ রাখা যায়না।
সবাই সাবধানে থাকবেন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




