somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুশানের জন্য আবার লিখলাম। এমন একটি নিষ্পাপ জীবন কি তবে শেষ হয়ে যাবে????

০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা ইতিমধ্যে এই বিষয়ে অনেক লেখা পড়েছেন এবং একটি পোস্ট স্টিকিও হয়েছিল।
যাইহোক, রুশান (নওয়ার খান) কে আপনারা এতদিনে চিনেগেছেন। এবং তার কি সমস্যা সেটাও বুঝে গেছেন। আমরা তিনজন ব্লগার ঘুড্ডির পাইলট, একজন আরমান এবং আমি গিয়েছিলাম রুশানদের বাড়িতে। আপনারা রুশানের ছবি দেখেছেন কিন্তু বাস্তবে ছবির থেকেও ফুটফুটে একটি শিশু রুশান।সে ছাড়াও তার আরো দুইটি ভাই আছে । তার বাবা তাদের কোন ভরণ পোষণ দেয় না। তার মা একটা চাকরি করে তিন সন্তান নিয়ে খুব সাদামাটা এবং কস্টে জীবন যাপন করে। আর দশটা মধ্যবিত্ত ফ্যামিলর যা হয়। তারা হয়ত খেয়ে পরে দিন পার করতে পারে কিন্তু কোন অসুখ বিসুখ বা দূর্ঘটনার জন্য তাদের তেমন সম্বল থাকে না। আর যদি সেটা হয় বড় অঙ্কের কোন টাকার ব্যাপার তবে মাথায় আকাশ ভেঙ্গে পরে। ঠিক এই পরিস্থতিতে পড়েছে রুশানের পরিবার।
আরো ছবিসহ বিস্তারিত পাবেন ঘুড্ডির পাইলটের লাইভ পোস্টে।
দশ লাখ টাকা প্রয়োজন রুশানের চিকিৎসার জন্য। এই পর্যন্ত প্রাপ্ত টাকার পরিমাণ ৫২৫০০ এর মত । ডাক্তার বলেছে ১৯ তারিখে অপারেশন করাতে।
সম্মানিত ব্লগার ভাইয়েরা সামুতে ব্লগারের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।
ধরে নিচ্ছি অ্যাক্টিভ ব্লগার১০ হাজার এই ১০ হাজার ব্লগার যদি ১০০ টাকা করেও দেই তবে ১০ লাখ টাকা আসে। ইতিমধ্যে কয়েকজন ব্লগার ৫০০০, ১০০০০ টাকা করেও দিয়েছেন। আমরা যারা ব্লগার আছি তারা সবাই কি পারি না অন্তত ১০০ করে টাকা দিতে ??? আপনার আমার একজনের কাছে এই দুইশ টাকা খুব বেশী না কিন্তু সবার ১০০ টাকা হলে বেঁচে যেতে পারে রুশান।
আমাদের হাতখরচ থেকে বাচিয়েও এই টাকা দেয়া যায়। হয় দুই চারদিন একটু কস্ট করে চলতে হবে কিন্তু এর বিনিময়ে যদি একটা নিষ্পাপ শিশু বেঁচে যায় ???
আমারা দেখেছি রুশানকে এই নিষ্পাপ শিশুটির জানার কথা না যে সে জীবন মরণ সমস্যায় আছে তার পরও যখন শিশুটি বলে আল্লাহ আমায় ভাল করে দাও তখন মায়ের কেমন লাগে?? আমরা সেটাই দেখেছিলাম কথাগুলো বলার সময় রুশানের মায়ের কান্না দেখে। সে কোন কূল কিনারা খুজে পাচ্ছে না।
রুশানের মা বেচারি আজ বিপদে পড়েই সবার ধারস্থ হয়েছে সামর্থ্য থাকলে অবশ্যই অন্যের নিকত হাত পাতত না আরেকটি কথা হল রুশানের বাবার আর্থিক অবস্থাও এখন ভালো না। রুশানের জন্য তার কাকার কাছে আকুতি করে বলেছিল যে তাদের সাহায্য না পেলে হয় রুশানকে বাচানো যাবে না।
কিন্তু সেই পাষণ্ড বলেছে রুশান মরলে তাদের কি। কতটা অসহায় হয়ে বেচারি আমাদের কাছে হাত পেতেছে???
সম্মানিত ব্লগার এবং এই মুহুর্তে যারা যেইসব পাঠক এই পোস্টটি পড়ছেন তাদের কাছে আকুল আবেদন আপনারা আপনাদের সাদ্যমত রুশানের জন্য সাহায্য করুন। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাই বাচিয়ে দিতে পারে রুশানের মত নিষ্পাপ শিশুকে এবং পারে একটি হতভাগা মায়ের মুখে হাসি ফুটাতে।
আমাদের জন্য আশার বিষয় অনেক প্রবাসী ব্লগার রুশানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আরো যারা প্রবাসী আছেন তাদের প্রতিও আকুল আবেদন রইল।
এবং এই সবার কাছে এই অনুরোধ ও রইল যদি সম্ভব হয় কস্ট করে আপনাদের বাবা মা,ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ব্যাপারটা শেয়ার করবেন
আসুন প্রমান করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
বিস্তারিত পাবেন এই পোস্টে

বিস্তারিত পাবেন এই পোস্টে
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×