somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন দুনিয়ায় মেঘলা মানুষের পদার্পণ

১২ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক মন খারাপ করা একটা বিদায় পেলাম পরিবারের কাছ থেকে। যাই হোক, আমি আর আমার বউ প্লেনে উঠে বসলাম ভোর ৫:৩০ এর দিকে (০২ অগাস্ট)। যখন প্লেন আকাশে উঠল তখন ঢাকা শহরটা উপর থেকে দেখে নিলাম, অনেক দিনের জন্য। খুব খারাপ লাগছিল।

আমি ইতিহাদে যাচ্ছিলাম। যাই হোক, অনেক ক্ষুধা লাগার পরে ওরা সকালের নাশতা দিতে আসল। আমি শুনেছি যে প্লেনে খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট না করা ভাল। তাই নিলাম পরাটা-নিরামিষ। (ক্যান যে এইটা নিছিলাম :(()

যাইহোক, আমার ট্রানজিট ছিল আবুধাবিত। আমার ঘাড়ে মোটামুটি পর্বত সাইজের একটা ব্যাগ ছিল। সেটা নিয়ে হাঁটতে মোটামুটি খবর হয়ে গেল। শেষমেশ, শিকাগোর ফ্লাইটে উঠলাম।

আবুধাবি থেকে শিকাগো ১৪ ঘন্টার ফ্লাইট। পেটের ভেতর পরাটা ভীষণরকম ফাইট শুরু করে দিল। আমার ঠিক মনে পরছিল না কবে শেষ এতটা খারাপ লেগেছিল। একটা মজার ব্যাপার খেয়াল করলাম, ওরা কোক চাইলে সামান্য একটু দেয়(পুরো ক্যান দেয় না, ক্যান থেকে ছোট গ্লাসে ঢেলে দেয় )। আর যারা বিয়ার চাইল তাদের দিল পুরা এক ক্যান। X( পেটব্যাথা নিয়া সময় পার করলাম। সময় কাটানোর জন্য ব্রুস উইলিসের Cop Out দেখলাম। (মুভি রিভিউ আর দিলাম না)

একবেলার খাবার খেলাম, আরেক বেলারটা খেতেই পারলাম না শুধু শুকনা পাউরুটি খেয়ে বসে থাকলাম। ব্লাংকেট নিয়েও শীতে আমার কাঁপাকাঁপি দশা, অথচ পাশেই এক ব্রিটিশ পরিবার (উইথ কয়েকটা পিচ্চি) আরামসে টি-শার্ট পরে বসে আছে।

শিকাগো নামার পরে সবার আগে যে কথাটা মাথায় আসল সেটা হল,"হুম, অবশেষে আসলাম খুব একটা রসগোল্লার দেশে"। ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে কথাটার মানে বের করার চেষ্টা করতে থাকলাম, পারলাম না। (কথাটা অর্থহীন না, মানে আছে। আমার মত নাদান বান্দারা হয়ত জানে না:|)

এয়ারলাইনের কাউন্টারে যাবার পর দিল এক ঝাড়ি, এখনও এইখানে? তোমার ফ্লাইট তো অন্য টার্মিনালের শেষ মাথায়। ফ্লাইট ধরতে চাইলে দৌড় দাও। দিলাম ডমেস্টিক ফ্লাইট ধরার জন্য দৌড়। দৌড়ের পর গিয়ে দেখা গেল ফ্লাইট ২ ঘন্টা ডিলে। যারা আমদের নিতে আসবেন তাদের ফোন করার জন্য কয়েনবক্স ফোন এর শরণাপন্ন হলাম।(আমদের দেশ অনেক এগিয়ে, আমরা কয়েন বয তুলে দিছি দেশ থেকে:))

কয়েনবক্স এর নিয়মে লেখা:
১। ডায়াল টোন শোনো।
২। নাম্বার ডায়াল করো।
৩। পয়সা ফেল তারপর লাইন পেলে কথা বল।

আমি কানে রিসিভার ধরে ডায়লটোন শুনে নাম্বার ডায়াল করার মাঝখানেই পয়সা চাইতে লাগল। দিলাম পয়সা, বলল, 'তুমি ভুল ভাল নাম্বার দিছ, আগে ঠিকমত জাইনা তারপরে আস।' হায় হায় আমার পয়সা তো নিয়া গেল:-/X((:-/

আবার চেষ্টা করলাম, একই ঘটনা, পয়সা নিয়া যায় আর আমার ভুংভাং দেয় যে নম্বর ঠিক নাই।X((X((X(( আরে পয়সা কি গাছে ধরে নাকি? এরকম করার মানে কি?)

এরপরের বার,পয়সা চাইলেও পয়সা দিলাম না। পুরা নম্বর ডায়াল করে পয়সা দিলাম, এতেই কাজ হল। (আমার কতগুলা পয়সা শুরুতেই উড়ে গেল :(()

তারপর, ভাবলাম পিপাসা লেগেছে পানি খাই।
হলিউডি সিনেমাতে দেখেছি পানি খাওয়ার একটা বেসিন থেকে হিরোরা পানি খায়। (ঐযে, বেসিনের মত থাকে একজায়গায় সুইচ দিলে পিচকিরি মত পানি বের হয়)


ভাবলাম এইটা একটু খেয়ে দেখি। এমন ক্লোরিন দেয়া (ঢাকার ফুটানো পানি খাওয়া মানুষ আমি), একটু মুখে দিয়েই যে শব্দটা মুখ থেকে বেরিয়ে এল তা হল, "ইয়াক"

[পরে আরো লিখব আশা থাকল। বাসায় ইন্টারনেট নাই এখনও]


সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×